মাছের গমনে পাখনা ও মায়োটোম পেশির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।

Souvick

Home » মাছের গমনে পাখনা ও মায়োটোম পেশির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাছের গমনে পাখনা ও মায়োটোম পেশির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মাছের গমনে পাখনা ও মায়োটোম পেশির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।

মাছের গমনে পাখনা ও মায়োটোম পেশির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।

মাছের গমনে পাখনা এবং মায়োটোম পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি সম্পর্কে সংক্ষেপে নীচে আলোচনা করা হল।

মাছের গমনে পাখনার ভূমিকা –

মাছের দেহে রশ্মিযুক্ত জোড় (4টি) ও বিজোড় (3টি) পাখনা থাকে।

বিজোড় পাখনা –

  • পৃষ্ঠপাখনা – দেহকে সোজা রেখে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ঘাত সৃষ্টি করে। দেহের আয়তন বৃদ্ধি ঘটিয়ে এগোতে সাহায্য করে। ঘূর্ণন প্রতিরোধ করে।
  • পায়ুপাখনা – জলের মধ্যে মাছকে সোজা রাখে। পায়ু অঞ্চলে শত্রুর আক্রমণে বাধা দিতেও সাহায্য করে।
  • পুচ্ছপাখনা – এই বিজোড় পাখনাটি নৌকার হালের মতো কাজ করে দিক পরিবর্তনে সাহায্য করে। ল্যাজের পাখনার আন্দোলনের ফলে যে বলের উদ্ভব হয়, সেই বলই মাছকে সোজা এগিয়ে যেতে সাহায্য করে।
মাছের সন্তরণ

জোড় পাখনা –

  • বক্ষপাখনা – বক্ষপাখনা জলের যে-কোনো তলে স্থিতিশীল থাকতে এবং জলে ডুবতে সাহায্য করে। নৌকার বইঠার মতো কাজ করে অগ্রগমনে সাহায্য করে।
  • শ্রোণিপাখনা – শ্রোণিপাখনা জলে ভেসে উঠতে ও স্থিতিশীল থাকতে সাহায্য করে।
মাছের পাখনা ও মায়োটোম পেশি

মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা –

মাছের শরীরের মাথা থেকে ল্যাজ পর্যন্ত মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ‘V’ আকৃতির খণ্ডিত পেশিগুলিকে মায়োটোম পেশি বলে।

মায়োটোম পেশির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে মাকুর মতো দেহটি তরঙ্গায়িত হয়ে একান্তরভাবে একবার ডানপাশে ও একবার বামপাশে আন্দোলিত হয়।

এভাবে পর্যায়ক্রমিক আন্দোলনের ফলে উৎপন্ন বল ও ল্যাজের নৌকার হালের মতো ঝাপটার ফলে যে বল সৃষ্টি হয়, তা মাছকে এগিয়ে যেতে সাহায্য করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাছের গমনে পাখনা ও মায়োটোম পেশির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর