আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান‘ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

উদ্দীপক ও উদ্দীপনা বলতে কী বোঝ?
উদ্দীপনা – উদ্দীপকের উপস্থিতির কারণে সৃষ্ট একপ্রকার প্রতিক্রিয়া যা জীব অনুভব করতে পারে, তাকে উদ্দীপনা বলে।
উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কী? উদ্দীপক কত প্রকার ও কী কী?
উদ্দীপকের প্রকারভেদ – উৎস অনুযায়ী উদ্দীপক দুই প্রকার-বাহ্যিক উদ্দীপক ও অভ্যন্তরীণ উদ্দীপক।
বাহ্যিক উদ্দীপক ও অভ্যন্তরীণ উদ্দীপক কাকে বলে?
অভ্যন্তরীণ উদ্দীপক – জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্ট উদ্দীপক যা জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে, তাকে অভ্যন্তরীণ উদ্দীপক বলে। যেমন – হরমোন, রসস্ফীতির তারতম্য প্রভৃতি অভ্যন্তরীণ উদ্দীপক।
সংবেদনশীলতা বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উদাহরণ – লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে পড়ে। এটি উদ্ভিদের সংবেদশীলতার একটি উৎকৃষ্ট উদাহরণ।
একটি উদাহরণের মাধ্যমে উদ্ভিদের সাড়াপ্রদানের ঘটনাটি ব্যাখ্যা করো।
উদ্ভিদ কীভাবে সাড়াপ্রদান করে?
ক্রেসকোগ্রাফ কী ও কী কাজে ব্যবহার করা হয়?
চলন বলতে কী বোঝ?
চলনের উদ্দেশ্য কী?
1. উদ্ভিদের মূলের অগ্রভাগে জলের অন্বেষণের জন্য চলন দেখা যায়।
2. সূর্যালোক, বাতাস ইত্যাদির সন্ধানে উদ্ভিদের কান্ড ও শাখাপ্রশাখার চলন ঘটে।
3. মাটি থেকে জল ছাড়াও খনিজ লবণের সন্ধানে মূলের বিভিন্ন দিকে চলন দেখা যায়।
উদ্ভিদ চলন কয়প্রকার ও কী কী?
1. ট্যাকটিক চলন।
2. ট্রপিক চলন।
3. ন্যাস্টিক চলন।
উদ্ভিদের সামগ্রিক চলন বা গমন বলতে কী বোঝ?
“উদ্ভিদের সামগ্রিক চলন একপ্রকার গমন” – উদাহরণসহ ব্যাখ্যা করো।
বক্রচলন কাকে বলে?
বৃদ্ধিজ চলন কাকে বলে?
প্রকরণ চলন কাকে বলে? উদাহরণ দাও।
উদাহরণ – বনচাঁড়ালের যৌগপত্রের পার্শ্বীয় পত্রক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে ওপরে ও নীচে ওঠানামা করে। এটি একপ্রকার রসস্ফীতিজনিত প্রকরণ চলন।
স্বতঃস্ফূর্ত চলন কাকে বলে? আবিষ্ট চলন কাকে বলে?
আবিষ্ট চলন – বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক বা বক্রচলনকে আবিষ্ট চলন বলে। যেমন – ট্যাকটিক চলন, ট্রপিক চলন।
ট্যাকটিক চলন কাকে বলে? ফোটোট্যাকটিক চলন বলতে কী বোঝ?
ফোটোট্যাকটিক চলন – আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে ফোটোট্যাকটিক চলন বলে। যেমন – শৈবালের জুস্পোর ও জননকোশে আলোর প্রভাবে সামগ্রিক চলন বা ফোটোট্যাকটিক চলন দেখা যায়। যেমন – Volvox (ভলভক্স), Ulothrix (ইউলোথ্রিক্স), Cladophora (ক্ল্যাডোফোরা), Chlamydomonas (ক্ল্যামাইডোমোনাস) প্রভৃতি।
পজিটিভ ফোটোট্যাকটিক ও নেগেটিভ ফোটোট্যাকটিক চলন কাকে বলে?
নেগেটিভ ফোটোট্যাকটিক চলন – যখন ট্যাকটিক চলন আলোক উদ্দীপকের গতিপথের বিপরীত অভিমুখে সংঘটিত হয় তখন তাকে নেগেটিভ ফোটোট্যাকটিক চলন বলে। যেমন – Volvox (ভলভক্স) ও অন্যান্য শৈবালগুলিই এক্ষেত্রে তীব্র আলোতে আলোর বিপরীতে গমন করে। একে বলে নেগেটিভ ফোটোট্যাকটিক চলন।
কেমোট্যাকটিক চলন উদাহরণসহ ব্যাখ্যা করো।
দিকনির্ণীত চলন বা ট্রপিক চলন কাকে বলে?
ফোটোট্রপিক চলন কাকে বলে?
হাইড্রোট্রপিক চলন কাকে বলে?
জিওট্রপিক চলন কাকে বলে?
একটি টবের লম্বা একক বিটপযুক্ত উদ্ভিদকে ভূমির সমান্তরাল অবস্থায় সাত দিন রাখা হল। সাত দিন পর বিটপ অংশ বেঁকে ভূমির সঙ্গে লম্বভাবে সোজা হয়ে উঠেছে দেখা যাবে। এর কারণ উল্লেখ করো।
ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন কাকে বলে?
ফোটোন্যাস্টিক চলন কাকে বলে?
সিসমোন্যাস্টিক চলন উদাহরণসহ লেখো।
কেমোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও।
উদাহরণ – ভেনাস ফ্লাই ট্র্যাপ -এর পাতায় পতঙ্গ বসলে পতঙ্গের প্রোটিনের প্রভাবে উদ্ভিদের পাতার পত্রফলক দুটি বন্ধ হয়ে যায়।
নিকটিন্যাস্টি বা আলোক তাপব্যাপ্তি কাকে বলে? উদাহরণ দাও।
উদাহরণ – আমরুল, বাবলা, সুসনি, তেঁতুল, শিরীষ প্রভৃতি উদ্ভিদের পাতা দিনের বেশি আলোক ও তাপে খুলে যায়, কিন্তু সন্ধ্যেবেলার মৃদু আলো ও তাপে মুদে যায়।
থার্মোন্যাস্টিক চলন বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উদাহরণ – স্বাভাবিক উষ্ণতায় টিউলিপ ফুল ফোটে কিন্তু উষ্ণতা কমে গেলে মুদে যায়।
ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো।
ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য হল –
| বিষয় | ট্রপিক চলন | ন্যাস্টিক চলন |
|---|---|---|
| উদ্দীপকের ভূমিকা | উৎসের অভিমুখ। | তীব্রতা। |
| চলনের প্রকৃতি | স্থায়ী, বৃদ্ধিজনিত। | অস্থায়ী, রসস্ফীতিজনিত। |
| হরমোনের ভূমিকা | অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। | অক্সিনের কোনো ভূমিকা নেই। |
ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো।
ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য হল –
| বিষয় | ট্রপিক চলন | ট্যাকটিক চলন |
|---|---|---|
| স্থান পরিবর্তন | বক্রচলন, স্থান পরিবর্তন ঘটে না। | সামগ্রিক চলন, স্থান পরিবর্তন ঘটে। |
| চলনের প্রকৃতি | উদ্ভিদ-অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে। | উদ্ভিদ-অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে না, অস্থায়ী চলন। |
| উদ্দীপকের ভূমিকা | বাহ্যিক উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা নিয়ন্ত্রিত। | উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয়ের দ্বারা প্রভাবিত। |
চলন ও গমনের পার্থক্য লেখো।
চলন ও গমনের মধ্যে পার্থক্য হল –
| বিষয় | চলন | গমন |
|---|---|---|
| জীবের সামগ্রিক স্থান পরিবর্তন | ঘটে না। | ঘটে। |
| সঞ্চালিত অঙ্গ | কিছু নির্দিষ্ট অঙ্গ-বিশেষে সীমিত। | সমগ্র দেহ সঞ্চালিত হয়। |
| দুই পদ্ধতির সম্পর্ক | চলন হল গমন-নিরপেক্ষ। | গমন সবসময় চলন-নির্ভর। |
| সংশ্লিষ্ট জীব | উদ্ভিদ ও প্রাণী সকল জীবের দেহেই ঘটে। | প্রধানত প্রাণীর দেহে ঘটে। |
ফোটোট্রপিক ও ফোটোট্যাকটিক চলনের পার্থক্য লেখো।
ফোটোট্রপিক ও ফোটোট্যাকটিক চলনের পার্থক্য হল –
| বিষয় | ফোটোট্রপিক চলন | ফোটোট্যাকটিক চলন |
|---|---|---|
| চলনের প্রকৃতি | আলোক-নির্ভর আংশিক চলন। | আলোক-নির্ভর সামগ্রিক চলন। |
| চলনের স্থান | উচ্চবর্গীয় উদ্ভিদের বর্ধিষ্ণু স্থান। | নিম্নবর্গীয় উদ্ভিদের সম্পূর্ণ দেহ। |
ফোটোট্রপিক ও ফোটোন্যাস্টিক চলনের পার্থক্য লেখো।
ফোটোট্রপিক ও ফোটোন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য হল –
| বিষয় | ফোটোট্রপিক চলন | ফোটোন্যাস্টিক চলন |
|---|---|---|
| উদ্দীপকের ভূমিকা | আলোর-উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। | আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। |
| হরমোনের ভূমিকা | অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। | অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। |
| চলনের প্রকৃতি | দেহাংশের বৃদ্ধির মাধ্যমে ঘটে অর্থাৎ স্থায়ী প্রকৃতির। | দেহাংশের বৃদ্ধি ঘটে না অর্থাৎ অস্থায়ী প্রকৃতির। |
ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো।
ন্যাস্টিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য হল –
| বিষয় | ন্যাস্টিক চলন | ট্যাকটিক চলন |
|---|---|---|
| স্থান পরিবর্তন | বক্রচলন, স্থান পরিবর্তন হয় না। | সামগ্রিক চলন, স্থান পরিবর্তন ঘটে। |
| উদ্দীপকের ভূমিকা | উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। | উদ্দীপকের তীব্রতা ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। |
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান‘ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।





মন্তব্য করুন