মাধ্যমিক গণিত – পিথাগোরাসের উপপাদ্য – উপপাদ্য

Souvick

[rank_math_breadcrumb]

এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের দ্বাবিংশ অধ্যায়, ‘পিথাগোরাসের উপপাদ্য’ -এর উপপাদ্যমূলক বিভাগের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে।

পিথাগোরাসের উপপাদ্য-কষে দেখি-22-উপপাদ্য-মাধ্যমিক গণিত

উপপাদ্য 49. পিথাগোরাসের উপপাদ্য: যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

পিথাগোরাসের উপপাদ্য - যে-কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

প্রদত্ত – ABC একটি সমকোণী ত্রিভুজ যার ∠A সমকোণ।

প্রমাণ করতে হবে – BC² = AB² + AC²

অঙ্কন – সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC-এর উপর AD লম্ব অঙ্কন করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে।

প্রমাণ – সমকোণী ত্রিভুজ ABC-এর অতিভুজ BC-এর উপর AD লম্ব।

∴ ΔABD ও ΔCBA সদৃশ। সুতরাং, \(\frac{AB}{BC} = \frac{BD}{AB}\)

∴ AB² = BC.BD …………….(I)

আবার, ΔCAD ও ΔCBA সদৃশ। সুতরাং, \(\frac{AC}{BC} = \frac{DC}{AC}\)

∴ AC² = BC.DC …………….(II)

সুতরাং (I) ও (II) যোগ করে পাই, AB² + AC² = BC.BD + BC.DC = BC (BD + DC) = BC.BC = BC²

∴ BC² = AB² + AC² [প্রমাণিত]

উপপাদ্য 50. পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য যে-কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে।

পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য-মাধ্যমিক গণিত

প্রদত্ত – ΔABC-এর AB বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল BC ও AC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ, \(AB^2 = AC^2 + BC^2\)

প্রমাণ করতে হবে – ∠ACB = 1 সমকোণ

অঙ্কন – CB-এর সমান করে FE সরলরেখাংশ অঙ্কন করলাম। FE বাহুর উপর F বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে CA বাহুর সমান করে FD অংশ কেটে নিলাম এবং D ও E বিন্দুদ্বয় যোগ করলাম।

প্রমাণ – \(AB^2 = BC^2 + AC^2\) [প্রদত্ত]

\(= EF^2 + DF^2\) [∵ অঙ্কনানুসারে, EF = BC এবং AC = DF]

\(= DE^2\) [∵ ∠DFE = 1 সমকোণ]

∴ AB = DE

এখন ΔABC ও ΔDEF -তে, AB = DE, BC = EF এবং AC = DF

∴ ΔABC ≅ ΔDEF (S-S-S সর্বসমতার শর্তানুসারে)

∴ ∠ACB = ∠DFE = 1 সমকোণ [∵ DF ⊥ EF অঙ্কনানুসারে]

∴ ∠ACB = 1 সমকোণ [প্রমাণিত]


এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের দ্বাবিংশ অধ্যায়, ‘পিথাগোরাসের উপপাদ্য’ -এর উপপাদ্যমূলক বিভাগের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে।

আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করুন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।