জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটির সম্পর্কে আলোকপাত করো।

Souvick

Home » জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটির সম্পর্কে আলোকপাত করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটির সম্পর্কে আলোকপাত করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটির সম্পর্কে আলোকপাত করো।

জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটির সম্পর্কে আলোকপাত করো।

অথবা, প্রাচীন পৃথিবীতে ‘Hot dilute soup’ -এর উপস্থিতি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো।
অথবা, জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তির সপক্ষে একটি পরীক্ষামূলক প্রমাণ দাও।

স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরের পরীক্ষা (Experiment of Stanly Miller and Harold Urey, 1953) –

শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্ট্যানলি মিলার (Stanly Miller) এবং হ্যারল্ড উরে (Harold Urey) পরীক্ষাগারে পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডলের পরিবেশ সৃষ্টি করেন এবং পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে কৃত্রিম পরিবেশে জৈব পদার্থ সংশ্লেষিত হয়েছে।

Diagram of Miller and Urey's experiment showing the biochemical origin of life in Bengali
  • পরীক্ষা – পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডলের প্রধান উপাদানরূপে 2 : 1 : 2 অনুপাতে মিথেন, অ্যামোনিয়া (NH3) ও হাইড্রোজেনের (H2) মিশ্রণ নিয়ে 5 লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন বন্ধ কাচের ফ্লাস্ক (Spark apparatus)-এ রেখে গ্যাস মিশ্রণকে টাংস্টেন নির্মিত ইলেকট্রোড দ্বারা অনবরত তড়িৎ বিচ্ছুরিত করা হয় (বজ্রপাতের ফলে যে রকমের বিচ্ছুরণ হয়)। এরপর মিশ্রণটিকে কনডেনসরের ঠান্ডা জল দ্বারা ঘনীভূত করা হয়, পরে উত্তপ্ত জলীয় বাষ্প মিশ্রিত করা হয়।
  • পর্যবেক্ষণ – বদ্ধ কাচের ফ্লাস্ক পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, ওই ফ্লাস্কের মধ্যে বিভিন্ন রকমের যৌগ, যেমন – গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড ইত্যাদি অ্যামিনো অ্যাসিড সংশ্লেষিত হয় এবং কার্বক্সিলিক অ্যাসিড ও বিভিন্ন রকমের অ্যালডিহাইড ও অ্যাডেনিন ক্ষারকও সংশ্লেষিত হয়।
  • সিদ্ধান্ত – পরীক্ষার মাধ্যমে যে বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিড, জৈব অণু ও অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে তা, প্রাচীন পৃথিবীর অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে শক্তির প্রভাবে সৃষ্ট মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্পের মিশ্রণের মতো। এই জৈবযৌগগুলি সমুদ্রের জলে তপ্ত লঘু তরল সৃষ্টি করে থাকে, যাকে জীবন সৃষ্টির প্রাক্ পরিবেশরূপে গণ্য করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটির সম্পর্কে আলোকপাত করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ