জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে তা প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপিত করো।

Souvick

Home » জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে তা প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপিত করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (WBBSE Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে তা প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপিত করো” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক বোর্ড পরীক্ষা (Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে তা প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপিত করো।

জীবনের উৎপত্তির প্রবাহ চিত্র

জীবনের উৎপত্তি প্রবাহ চিত্রের মাধ্যমে নীচে উপস্থাপিত করা হল – পৃথিবী সৃষ্টির পর যে প্রধান অজৈব অণুগুলি জীব সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে, সেগুলি হল –

হাইড্রোজেন (H), কার্বন (C), নাইট্রোজেন (N)।

পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীতে প্রধান গ্যাসীয় উপাদানগুলি হল জলীয় বাষ্প (H2O), মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3), হাইড্রোজেন সায়ানাইড (HCN) ও হাইড্রোজেন (H2) উপরোক্ত গ্যাসগুলির মধ্যে বিকিয়ার ফলে সরল হাইড্রোকার্বনের (মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের) সৃষ্টি।

সরল হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বন ডেরিভেটিভের (অ্যালডল, অ্যালডিহাইড) সৃষ্টি।

এদের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডের সৃষ্টি।

প্রোটিন-সহ অন্যান্য পলিমার গঠন (শর্করা, লিপিড, নিউক্লিক অ্যাসিড)।

বিভিন্ন পলিমার থেকে প্রাথমিক যে কোশীয় পূর্বসূরী সংগঠন তৈরি হয়, তা হল – প্রোটিনয়েড (কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার) প্রোটোবায়োন্ট।

প্রাথমিক পূর্বসূরী কোশীয় সংগঠনে অন্তর্ভুক্ত হল RNA

RNA ও প্রোটিনজগৎ মিলিত হয়ে তৈরি হল রাইবোনিউক্লিয়ো-প্রোটিনজগৎ।

RNA থেকে তৈরি হল ক্রমানুসারে DNA এবং ডিঅক্সিরাইবোনিউক্লিয়োপ্রোটিন, যা থেকে তৈরি হল প্রোটোভাইরাস।

প্রোটোভাইরাস থেকে তৈরি হল ভাইরাস।

ভাইরাস থেকে প্রোক্যারিয়োটিক কোশের উৎপত্তি।

প্রোক্যারিয়োটিক কোশ থেকে মেসোক্যারিয়োটিক কোশের উৎপত্তি।

মেসোক্যারিয়োটিক কোশ থেকে ইউক্যারিয়োটিক কোশের উৎপত্তি।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে তা প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপিত করো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ