ফোটোট্রপিক চলন, ফোটোট্যাকটিক চলন কি? ফোটোট্রপিক চলন, ফোটোট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য

Souvick

Home » ফোটোট্রপিক চলন, ফোটোট্যাকটিক চলন কি? ফোটোট্রপিক চলন, ফোটোট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো।

ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও।

ফোটোট্রপিক চলন –

যে প্রকার আবিষ্ট বক্র চলনে উদ্ভিদ অঙ্গের চলন আলোক উদ্দীপকের উৎস বা গতিপথ অনুসারে হয়, তাকে ফোটোট্রপিক চলন বলে।

উদাহরণ – উদ্ভিদের কাণ্ড আলোর দিকে অগ্রসর হয়, অর্থাৎ কাণ্ড আলোক-অনুকূলবর্তী বা পজিটিভলি ফোটোট্রপিক। আবার উদ্ভিদের মূল আলোকের বিপরীত দিকে অগ্রসর হয়, অর্থাৎ মূল আলোক-প্রতিকূলবর্তী বা নেগেটিভলি ফোটোট্রপিক।

ফোটোট্যাকটিক চলন –

আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহ যখন স্থান পরিবর্তন করে, তখন তাকে ফোটোট্যাকটিক চলন বলে।

উদাহরণ – Chlamydomonas (ক্ল্যামাইডোমোনাস), Volvox (ভলভক্স) প্রভৃতি শৈবাল জাতীয় উদ্ভিদ স্বল্প আলোকের দিকে অগ্রসর হয় কিন্তু তীব্র আলোক থেকে দূরে সরে যায়।

ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো।

ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য হল –

বিষয়ফোটোট্রপিক চলনফোটোট্যাকটিক চলন
উদ্দীপকের প্রকৃতিফোটোট্রপিক চলন আলোর উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়।ফোটোট্যাকটিক চলন আলোর উৎসের গতিপথ এবং তীব্রতা উভয় দ্বারাই প্রভাবিত হয়।
স্থান পরিবর্তন ঘটেএই চলনে উদ্ভিদের স্থান পরিবর্তন ঘটে।এই চলনে উদ্ভিদের স্থান পরিবর্তন ঘটে না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। ফোটোট্রপিক চলন এবং ফোটোট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর