এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবাহীর রোধ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পরিবাহীর রোধ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পরিবাহীর রোধ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
পরিবাহীর রোধ সাধারণভাবে পরিবাহীর উপাদান, উষ্ণতা, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবাহীর রোধের ওপর আলোক, চৌম্বকক্ষেত্র ও চাপের প্রভাব দেখা যায়।
পরিবাহীর উপাদান –
পরিবাহীর উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ অপরিবর্তিত রেখে যদি উপাদান পরিবর্তন করা হয় রোধও পরিবর্তিত হয়। যেমন – সম উষ্ণতা, সমদৈর্ঘ্য ও সমপ্রস্থচ্ছেদের রুপার তারের রোধ তামার তারের রোধের চেয়ে কম।
পরিবাহীর উষ্ণতা –
- সকল বিশুদ্ধ ধাতু ও অধিকাংশ সংকর ধাতুর রোধ উষ্ণতা বাড়ালে বাড়ে, উষ্ণতা কমালে কমে।
- কাচ, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম ও জলে দ্রবীভূত বা গলিত তড়িদবিশ্লেষ্য প্রভৃতি পদার্থের রোধ উষ্ণতা বাড়লে কমে ও উষ্ণতা কমলে বাড়ে।
- ইনভার, ম্যাঙ্গানিন, কনস্ট্যানট্যান প্রভৃতি কয়েকটি সংকর ধাতুর রোধ উষ্ণতা পরিবর্তনে প্রায় সমান থাকে।
পরিবাহীর দৈর্ঘ্য –
উষ্ণতা, উপাদান ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ \(\left(R\right)\) ওর দৈর্ঘ্য \(\left(l\right)\) -এর সমানুপাতিক হয়।
সুতরাং, \(R\propto l\) যখন উষ্ণতা, উপাদান ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকে।
পরিবাহীর প্রস্থচ্ছেদ –
উষ্ণতা, উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ \(\left(R\right)\), পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল \(\left(A\right)\) -এর ব্যস্তানুপাতিক হয়।
সুতরাং, \(R\propto\frac1A\) যখন উষ্ণতা, উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে।
আলো –
সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে ওর রোধ কমে। আলোকরশ্মির তীব্রতা যত বাড়ে রোধও তত কমে যায়। সম্পূর্ণ অন্ধকারে সেলেনিয়ামের রোধ সবথেকে বেশি হয়।
চৌম্বকক্ষেত্র –
বিসমাথ ধাতুকে চৌম্বকক্ষেত্রে রেখে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়ালে এর রোধ বেড়ে যায়।
চাপ –
চাপ বাড়ালে অধিকাংশ ধাতুর রোধ কমে যায়। কার্বন গুঁড়োর উপর চাপ বাড়ালে এর রোধ কমে এবং চাপ কমালে রোধ বাড়ে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
পরিবাহীর দৈর্ঘ্য রোধকে কীভাবে প্রভাবিত করে?
পরিবাহীর প্রস্থচ্ছেদ রোধকে কীভাবে প্রভাবিত করে?
উষ্ণতা বাড়লে সকল পরিবাহীর রোধ কি একইভাবে পরিবর্তিত হয়?
1. ধাতু (তামা, রূপা) – উষ্ণতা বাড়লে রোধ বাড়ে।
2. অর্ধপরিবাহী, কার্বন, তড়িদবিশ্লেষ্য – উষ্ণতা বাড়লে রোধ কমে।
3. কনস্ট্যানট্যান, ম্যাঙ্গানিনের মতো কিছু সংকর ধাতু – উষ্ণতা পরিবর্তনে এদের রোধ প্রায় অপরিবর্তিত থাকে।
একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের রূপা ও তামার তারের মধ্যে কার রোধ কম এবং কেন?
চাপের প্রভাব কী?
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবাহীর রোধ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পরিবাহীর রোধ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন