পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ-IA (1) এবং গ্রুপ-VIIB (17) -তে স্থান দেওয়ার সপক্ষে যুক্তি দাও।

Souvick

Home » পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ-IA (1) এবং গ্রুপ-VIIB (17) -তে স্থান দেওয়ার সপক্ষে যুক্তি দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ-IA (1) এবং গ্রুপ-VIIB (17) -তে স্থান দেওয়ার সপক্ষে যুক্তি দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ-IA (1) এবং গ্রুপ-VIIB (17) -তে স্থান দেওয়ার সপক্ষে যুক্তি দাও।

পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ-IA (1) এবং গ্রুপ-VIIB (17) -তে স্থান দেওয়ার সপক্ষে যুক্তি দাও।

অথবা, পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সঙ্গে রাখার পক্ষে তিনটি যুক্তি দাও।
অথবা, পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলির সঙ্গে রাখার সপক্ষে একটি এবং হ্যালোজেন মৌলগুলির সঙ্গে রাখার সপক্ষে একটি যুক্ত দাও।
অথবা, পর্যায়-সারণিতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত? ব্যাখ্যা করো।

পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান –

পর্যায়-সারণিতে হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক। IA (1) এবং VIIB (17) শ্রেণির মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিল থাকায় হাইড্রোজেনকে IA (1) এবং VIIB (17) উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যেতে পারে।

IA শ্রেণির ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য –

  • ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতা = 1।
  • হাইড্রোজেন ক্ষার ধাতুগুলির মতো তড়িৎ-ধনাত্মক মৌল।
  • ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে।
  • ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড (H2O) গঠন করে।
  • ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারক। ক্ষার ধাতুগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিল থাকায় হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলির সঙ্গে IA বা 1 নং শ্রেণিতে স্থান দিতে হয়।

VIIB শ্রেণির হ্যালোজেন মৌলগুলির সঙ্গে সাদৃশ্য –

  • হ্যালোজেনগুলির মতো হাইড্রোজেনের অণু দ্বিপরমাণুক।
  • ফ্লুরিন এবং ক্লোরিনের মতো হাইড্রোজেনও গ্যাস এবং অধাতু।
  • হ্যালোজেন মৌলগুলি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেমন হ্যালাইড যৌগ গঠন করে, সেইরূপ হাইড্রোজেনও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করে। যেমন – NaH, CaH2। হ্যালোজেন মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিল থাকায় হাইড্রোজেনকে VIIB (17) শ্রেণিতে স্থান দিতে হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ-IA (1) এবং গ্রুপ-VIIB (17) -তে স্থান দেওয়ার সপক্ষে যুক্তি দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ