কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়?

Rahul

Home » কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়
কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়

কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়?

বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে 20-35 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের যে আস্তরণ সৃষ্টি হয়েছে তাকে ওজোন স্তর বলে। এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।

ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলার কারণ –

  • এই স্তর সূর্য থেকে আগত তিনটি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি যথা – (UV A, B, C) -কে শোষণ করে পৃথিবীর জীবজগৎকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
  • ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির বিকিরণে বাধা দিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতার ভারসাম্য বজায় রাখে।
  • ওজোন স্তর থাকার জন্য মানুষ চর্ম ক্যানসার, চোখে ছানি পড়া, বন্ধাত্ব, প্রজনন ক্ষমতা প্রভৃতি দুরারোগ্য রোগের হাত থেকে রক্ষা পায়।
  • জীবজগতের স্বাভাবিক বৃদ্ধি, ফসলের উৎপাদন বজায় থাকে।

মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়?

অথবা, আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় – কারণ ব্যাখ্যা করো।

মানুষের বেতারবার্তা শোনার কারণ –

পৃথিবীতে বিভিন্ন প্রেরকযন্ত্র থেকে তরঙ্গের আকারে প্রেরিত বেতারবার্তা আয়নোস্ফিয়ার ভেদ করে ওপরে যেতে পারে না, আয়নোস্ফিয়ারে তড়িদাহত ও বিভাজিত অণুগুলি (অসংখ্য মুক্ত ইলেকট্রন ও আয়নিত কণা) দ্বারা প্রতিহত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে থাকে। ফলে ফিরে আসা বেতারবার্তা গ্রাহকযন্ত্রের সাহায্যে পৃথিবীর মানুষ শুনতে পায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়?” নিয়ে আলোচনা করেছি। এই “কাকে, কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? মানুষ কেন বেতারবার্তা শুনতে পায়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর