প্রাণী হরমোনের উৎস এবং প্রকৃতি লেখো। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো।

Souvick

Home » প্রাণী হরমোনের উৎস এবং প্রকৃতি লেখো। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাণী হরমোনের উৎস এবং প্রকৃতি লেখো। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রাণী হরমোনের উৎস এবং প্রকৃতি লেখো। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো।

প্রাণী হরমোনের উৎস এবং প্রকৃতি লেখো।

উৎস – প্রাণী হরমোনগুলি সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সংশ্লেষিত ও ক্ষরিত হয়। এ ছাড়াও প্রাণীর অন্তঃক্ষরা কোশযুক্ত দেহাংশ (যেমন – শুক্রাশয়, ডিম্বাশয়, খাদ্যনালীর প্রাচীরগাত্র) থেকেও হরমোন সৃষ্টি হয়।

রাসায়নিক প্রকৃতি –

প্রাণী হরমোনগুলি বিভিন্ন রাসায়নিক গঠনযুক্ত হয়, যেমন –

  • প্রোটিনধর্মী – ইনসুলিন, গ্লুকাগন;
  • পেপটাইডধর্মী – সিক্রিটিন, অক্সিটোসিন;
  • গ্লাইকোপ্রোটিনধর্মী – FSH, TSH, LH;
  • আয়োডিনধর্মী – থাইরক্সিন;
  • স্টেরয়েডধর্মী – টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন;
  • লিপিডধর্মী – প্রোস্টাগ্ল্যান্ডিন;
  • ক্যাটেকল অ্যামাইনধর্মী – অ্যাড্রেনালিন, নোরঅ্যাড্রেনালিন।

প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো।

প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি হল –

  • প্রাণী হরমোন অনাল গ্রন্থি থেকে সরাসরি রক্তে ক্ষরিত হয়।
  • প্রাণী হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোশে পৌঁছোয়।
  • হরমোন যেখানে সংশ্লেষিত হয় সেই স্থানে সঞ্চিত থাকে না, থাকলেও খুব কম পরিমাণে সঞ্চিত থাকে।
  • প্রাণী হরমোন রাসায়নিক প্রকৃতিতে প্রোটিনধর্মী, লিপিডধর্মী, ক্যাটেকোলামাইনধর্মী হয়।
  • উৎপত্তিস্থল থেকে ক্ষরিত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে লক্ষ্যকোশে পৌঁছোয়।
  • প্রাণী হরমোন দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়সাধন করে এবং রাসায়নিক দূত হিসেবে কাজ করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাণী হরমোনের উৎস এবং প্রকৃতি লেখো। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ