সচল সন্ধি এবং অচল সন্ধি কী? সচল সন্ধি এবং অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো।

Souvick

Home » সচল সন্ধি এবং অচল সন্ধি কী? সচল সন্ধি এবং অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সচল সন্ধি এবং অচল সন্ধি কী? সচল সন্ধি এবং অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সচল সন্ধি এবং অচল সন্ধি কী? সচল সন্ধি এবং অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো।

সচল সন্ধি এবং অচল সন্ধি কী?

সচল সন্ধি বা সাইনোভিয়াল সন্ধি – যেসব অস্থিসন্ধিতে অবস্থিত অস্থিগুলি সঞ্চালিত হয়ে প্রাণীদের গমনে সাহায্য করে, তাদের সচল সন্ধি বলে।

উদাহরণ – বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি।

অচল সন্ধি – যেসব অস্থিসন্ধি একেবারেই নাড়াচাড়া করা যায় না বা স্থির থাকে, তাদের অচল সন্ধি বা নিশ্চল সন্ধি বলা হয়। এই সন্ধিতে হাড়গুলো একে অপরের সাথে তন্তুময় টিস্যু বা কোলাজেন ফাইবার দিয়ে খুব শক্তভাবে আটকে থাকে।

সচল সন্ধি এবং অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো।

সচল সন্ধি এবং অচল সন্ধির মধ্যে পার্থক্য –

সচল সন্ধিঅচল সন্ধি
এই প্রকার অস্থিসন্ধিগুলি সঞ্চালনযোগ্য হয়।এই প্রকার অস্থিসন্ধিগুলি সঞ্চালনে অক্ষম হয়।
সচল অস্থিসন্ধিগুলি তরুণাস্থির আবরণ দ্বারা আবৃত থাকে।অচল অস্থিসন্ধিগুলি তরুণাস্থির আবরণ দ্বারা আবৃত থাকে না।
অস্থিসন্ধিতে থাকা অস্থিগুলি লিগামেন্টের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে।এই অস্থিসন্ধিতে থাকা অস্থিগুলি কোলাজেন তন্তুর মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে।
সচল অস্থিসন্ধিস্থলে থাকা প্রকোষ্ঠে সাইনোভিয়াল তরল থাকে।অচল অস্থিসন্ধিস্থলে কোনো প্রকোষ্ঠ এবং তরল থাকে না।
উদাহরণ – বল ও সকেট সন্ধি।উদাহরণ – মাথার খুলিতে থাকা অস্থিসন্ধি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সচল সন্ধি এবং অচল সন্ধি কী? সচল সন্ধি এবং অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর