স্নায়ুতন্ত্রের উপাদান ও স্নায়ুপথের চিত্র

Souvick

Home » স্নায়ুতন্ত্রের উপাদান ও স্নায়ুপথের চিত্র

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাণীদের উদ্দীপনায় সাড়া প্রদানের স্নায়ুপথটি ফ্লোচার্টের মাধ্যমে উদাহরণসহ দেখাও। স্নায়ুতন্ত্রের উপাদান কী কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রাণীদের উদ্দীপনায় সাড়া প্রদানের স্নায়ুপথটি ফ্লোচার্টের মাধ্যমে উদাহরণসহ দেখাও। স্নায়ুতন্ত্রের উপাদান কী কী?

প্রাণীদের উদ্দীপনায় সাড়া প্রদানের স্নায়ুপথটি ফ্লোচার্টের মাধ্যমে উদাহরণসহ দেখাও। স্নায়ুতন্ত্রের উপাদান কী কী?

আমাদের দৈনন্দিন জীবনে অনেক ঘটনাই ঘটে। প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট স্নায়ুপথ দ্বারা আমরা সেই উদ্দীপনায় সাড়া দিই।

বাড়ির সদর দরজায় কোনো অতিথি বা আগন্তুক এসে কলিং বেল বাজালে আমরা তা শুনে দরজা খুলে দিই।

এক্ষেত্রে উদ্দীপনা গ্রহণ করে যে সাড়া প্রদান করা হয়, তার স্নায়ুপথটি নিম্নরূপ –

প্রাণীদের উদ্দীপনায় সাড়া প্রদানের স্নায়ুপথ

স্নায়ুতন্ত্রের উপাদান 

স্নায়ুতন্ত্রের প্রধান দুটি উপাদান হল যথা – নিউরোন ও নিউরোগ্লিয়া।

নিউরোন – স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল নিউরোন। প্রতিটি নিউরোন একটি কোশদেহ ও ক্ষুদ্র প্রবর্ধক (ডেনড্রন) এবং দীর্ঘ প্রবর্ধক (অ্যাক্সন) নিয়ে গঠিত। স্নায়ুকোশ বা নিউরোনের কোশদেহে নিউক্লিয়াস, বিভিন্ন কোশীয় অঙ্গানু (মাইটোকনড্রিয়া, গলগিবডি প্রভৃতি), নিজল দানা, নিউরোফাইব্রিল উপস্থিত। ডেনড্রন শাখাপ্রশাখাযুক্ত হয়। ডেনড্রনের প্রতিটি শাখাকে ডেনড্রাইট বলে। অ্যাক্সন সাধারণত শাখাবিহীন হয়। রক্তবাহ সমন্বিত ও এপিনিউরিয়াম নামক যোগ কলা বেষ্টিত অনেকগুলি অ্যাক্সনের বান্ডিলকে একত্রে স্নায়ু বলে। নিউরোনের প্রধান কাজ স্নায়ু স্পন্দন গ্রহণ, পরিমার্জন ও পরিবহণ করা।

নিউরোগ্লিয়া – স্নায়ুতন্ত্রে ধারককোশ হিসাবে থাকে। নিউরোগ্লিয়া বিভিন্ন ধরনের হয়, যথা – মাইক্রোগ্লিয়াল কোশ, অলিগোডেনড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, এপেনডাইমাল কোশ। এরা নিউরোনকে পুষ্টিপ্রদান করে সংক্রমণের হাত থেকে রক্ষা করে ও নিউরোনের অপরিবাহী স্তর মায়েলিন শিদ সংশ্লেষ করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাণীদের উদ্দীপনায় সাড়া প্রদানের স্নায়ুপথটি ফ্লোচার্টের মাধ্যমে উদাহরণসহ দেখাও। স্নায়ুতন্ত্রের উপাদান কী কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর