সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?

Rahul

Home » সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীসমাজের যোগদান প্রসঙ্গে ‘দীপালি সংঘ’-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

দীপালি সংঘের প্রতিষ্ঠা –

বিপ্লবী দেশনেত্রী লীলা নাগ (রায়) 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘের প্রতিষ্ঠা করেন।

দীপালি সংঘের উদ্দেশ্য –

নারী শক্তি জাগরণ, নারীর আত্মপ্রতিষ্ঠা সর্বোপরি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজকে শামিল করাই এই সংঘের মূল উদ্দেশ্য ছিল।

দীপালি সংঘের কর্মধারা

  • স্ত্রী শিক্ষার প্রসার – ‘দীপালি সংঘ’ -এর তরফে পাড়ায় পাড়ায় স্টাডি সার্কেল গড়ে তোলা হয়। এই কার্যক্রমে ধারাবাহিকভাবে অনেক স্কুল প্রতিষ্ঠা, শিল্প প্রতিষ্ঠান স্থাপন, বয়স্ক শিক্ষাকেন্দ্র প্রভৃতি গড়ে ওঠে।
  • সশস্ত্র বিপ্লববাদের দীক্ষা – মহিলাদের সাহস ও শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে দীপালি সংঘের তরফে লাঠি খেলা, শরীর চর্চা, অস্ত্র চালনা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হয়। বীরাঙ্গনা প্রীতিলতা প্রথম জীবনে এখানেই অস্ত্রচালনার পাঠ নেন।
  • দীপালি প্রদর্শনী – দীপালি সংঘের উদ্যোগে 1924 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় ‘দীপালি প্রদর্শনী’। মেয়েদের তৈরি দ্রব্য সামগ্রী এখানে বিক্রি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়।
  • দীপালি ছাত্রী সংঘ – 1926 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ‘দীপালি ছাত্রী সংঘ’। উল্লেখ্য, এটিই ছিল বাংলা তথা ভারতের প্রথম ছাত্রী সংগঠন। রেনুকা সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণাপাণি রায় প্রমুখ ছিলেন এর উল্লেখযোগ্য সদস্যা।
  • দীপালি ছাত্রী ভবন – 1930 খ্রিস্টাব্দে দীপালি সংঘের উদ্যোগে কলকাতায় স্থাপিত হয় ‘দীপালি ছাত্রীভবন’ – মহিলা কর্মী ও ছাত্রীদের বাসস্থান। পরে এটি নারী বিপ্লবীদের অন্যতম মিলন কেন্দ্রে পরিণত হয়।
  • দীপালি সংঘের পত্রিকা প্রকাশ – দীপালি সংঘের তরফে 1931 খ্রিস্টাব্দ থেকে লীলা নাগের সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশিত হতে থাকে। এই পত্রিকা বিপ্লববাদের প্রচারের পাশাপাশি নারী জাতির সার্বিক বিকাশ ও নারী শিক্ষার সপক্ষে প্রচার চালায়। কবিগুরুর প্রেরণায় লীলা নাগ এই পত্রিকার নামকরণ করেন ‘জয়শ্রী’।

দীপালি সংঘের মন্তব্য –

দীপালি সংঘের পতাকা তলে দলে দলে নারীরা সমবেত হয়। তাদের সাহসী সংগ্রামে বাংলার আকাশ-বাতাস মুখরিত হয়েছে বহুকাল।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ