সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।

Rahul

Home » সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।

বিংশ শতকের সূচনায় বাংলা তথা ভারতের বুকে সশস্ত্র বিপ্লববাদের পদধ্বনি শোনা যেতে থাকে এবং তাতে নারী-পুরুষ সমান তালে অংশ নিলেও এক্ষেত্রে নারীদের যোগদানের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে।

সম্পস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র –

সম্পস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের প্রাথমিক পর্বে সহযোগীর ভূমিকায় অংশগ্রহণ –

বিপ্লবী আন্দোলনের প্রাথমিক পর্বে নারীসমাজ মুখ্যত ছিল পুরুষের সহযোগীর ভূমিকায়। প্রত্যক্ষ বৈপ্লবিক কর্মকাণ্ড থেকে তাদের দূরে সরিয়ে রাখা হত। তবে ‘মা’, ‘বোন’, ‘বৌদি’, ‘স্ত্রী’ হিসেবে তারা বহুক্ষেত্রে পলাতক বিপ্লবীদের গোপনে আশ্রয়দান, অস্ত্র-শস্ত্র লুকিয়ে রাখা বা গোপন সংবাদ আদান-প্রদানের কাজ করতেন। ইতিহাসের এই পর্বে দু’কড়ি বালা দেবী, ননীবালা দেবী প্রমুখ বীরাঙ্গনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

সম্পস্ত্র বিপ্লবী আন্দোলনে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হিন্দু নারীদের অংশগ্রহণ –

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণে বলা যায় যে, মূলত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হিন্দু নারীরাই বিপ্লবী আন্দোলনে অংশ নিতেন। এক্ষেত্রে পারিবারিক সংযোগ ছিল আরেকটি লক্ষণীয় দিক। দেখা গেছে কোনো বিপ্লবীর আত্মীয় স্থানীয় মহিলারাই সাধারণত বৈপ্লবিক কর্মকান্ডে অগ্রণী হতেন।

সম্পস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ –

বিপ্লবী আন্দোলনের পরবর্তী পর্যায়গুলিতে অবশ্য নারীসমাজের প্রত্যক্ষ এবং স্বতঃস্ফূর্ত যোগদানের উদাহরণ যথেষ্টই মেলে। সরলাদেবী চৌধুরানি, লীলা রায়, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস প্রমুখ বীরাঙ্গনার নাম এই প্রসঙ্গে স্মরণীয়।

সম্পস্ত্র বিপ্লবী আন্দোলনে বিদেশি নারীদের অংশগ্রহণ –

ভগিনী নিবেদিতা, অ্যানি বেসান্ত, নেলী সেনগুপ্তার মতো নারীরাও ভারতমাতার মুক্তিযজ্ঞে শামিল হয়েছিলেন। জন্মসূত্রে বিদেশিনী হয়েও ভারতবর্ষকে মাতৃভূমি জ্ঞানে তারা দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে ব্রতী হয়েছিলেন।

সম্পস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের মন্তব্য –

মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল মোচনে নারী সমাজ পুরুষের সঙ্গে সমান তালে অগ্রসর হলেও সাবেক ইতিহাসচর্চায় নারীর ভূমিকা অনেকটাই উপেক্ষিত। বর্তমানে নারীবাদী ইতিহাসচর্চায় নারীর ভূমিকার পুনর্মূল্যায়ন তাই অত্যন্ত প্রাসঙ্গিক।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ