শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?

Rahul

Home » শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?

শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?

উনিশ শতকের গোড়ায় শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র বা ছাপাখানার প্রতিষ্ঠা বহুমাত্রিক অভিধায় বাংলাকে প্রাণচঞ্চল করে তুলেছিল।

শ্রীরামপুর মিশনে মুদ্রণযন্ত্রের প্রতিষ্ঠা –

1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন ও প্রেসের প্রতিষ্ঠা হলেও শ্রীরামপুর ব‍্যাপটিস্ট মিশনের প্রাণপুরুষ উইলিয়াম কেরি এর অন্তত দুবছর আগে থেকেই কাঠের মুদ্রণযন্ত্র ও দেশীয় ভাষা অর্থাৎ বাংলা হরফ সংগ্রহের ব্যবস্থা করেছিলেন।

শ্রীরামপুর মিশনের প্রকাশনা –

‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত উইলিয়াম কেরি, জোশুয়া মাশম্যান ও উইলিয়াম ওয়ার্ডের অক্লান্ত প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস অচিরেই বাংলার অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রথম দিকে এই মিশন মূলত ধর্মীয় বই অনুবাদ করত। এখান থেকে প্রথম ছাপা বই ছিল বাইবেলের বঙ্গানুবাদ ‘মঙ্গল মতীয়ের সমাচার’। ক্রমে এখান থেকে ছাত্রদের জন্য অসংখ্য পাঠ্যপুস্তক, পত্রপত্রিকা যেমন-মাসিক পত্র ‘দিগ্দর্শন’, সাপ্তাহিক পত্র ‘সমাচার দর্পণ’ প্রভৃতি ছাড়াও অন্যান্য গ্রন্থ যেমন – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ‘বত্রিশ সিংহাসন’, ‘রাজাবলি’, রামরাম বসু রচিত ‘লিপিমালা’, কেরির ‘বাংলা ব্যাকরণ’ প্রভৃতি প্রকাশিত হয়।

শ্রীরামপুর মিশনের বাণিজ্যিক বিকাশ –

প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজ ও কিছুদিন পরে ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’র সহযোগী হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে পাঠ্যপুস্তক প্রকাশনায় শ্রীরামপুর মিশন প্রেস উদ্যোগী হয়। একটিমাত্র কাঠের মুদ্রণযন্ত্রকে সম্বল করে শ্রীরামপুর মিশন প্রেস তার যাত্রা শুরু করলেও 1820 খ্রিস্টাব্দের মধ্যে এখানে মুদ্রণযন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল 18 টিতে। 1801 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে চল্লিশটি ভাষায় লক্ষাধিক বই প্রকাশিত হয়েছিল।

শ্রীরামপুর মিশনের মন্তব্য –

1800 খ্রিস্টাব্দ থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চার দশক ধরে বাংলা মুদ্রণ ও প্রকাশনার ইতিহাসকে সমৃদ্ধ করেছে শ্রীরামপুর মিশন প্রেস। বঙ্গীয় নবজাগরণে তাদের পরোক্ষ অবদান কোনো মতেই অস্বীকার করা যায় না।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?” নিয়ে আলোচনা করেছি। এই “শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ