তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্য কাকে বলে? তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য

Souvick

Home » তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্য কাকে বলে? তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও। তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও। তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো।

তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও।

তীব্র তড়িৎবিশ্লেষ্য –

লঘু জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় যেসব তড়িৎবিশ্লেষ্য পদার্থের বেশিরভাগ অণু তড়িৎ বিয়োজিত হয়ে বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করে, তাদের তীব্র তড়িৎবিশ্লেষ্য বলে। যেমন – গলিত সোডিয়াম ক্লোরাইড (NaCl), লঘু সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH), লঘু সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) প্রভৃতি তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ।

মৃদু তড়িৎবিশ্লেষ্য –

লঘু জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় যেসব তড়িৎবিশ্লেষ্য পদার্থের কম সংখ্যক অণু তড়িৎ বিয়োজিত হয়ে কম পরিমাণ আয়ন উৎপন্ন করে, তাদের মৃদু তড়িৎবিশ্লেষ্য বলে। যেমন – অ্যামোনিয়াম হাইড্রক্সাইড (NH₄OH), ফরমিক অ্যাসিড (HCOOH) প্রভৃতি মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ।

তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো।

তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য –

তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থমৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ
তীব্র তড়িৎবিশ্লেষ্য গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে।মৃদু তড়িৎবিশ্লেষ্য উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হয়ে অল্পসংখ্যক আয়ন উৎপন্ন করে।
এগুলি সাধারণত আয়নীয় বা তড়িৎযোজী যৌগ।এগুলি সাধারণত সমযোজী যৌগ।
দ্রবণে আয়নের সংখ্যা বেশি হওয়ায় জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি।দ্রবণে আয়নের সংখ্যা কম হওয়ায় জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা তুলনামূলকভাবে কম।
এর বিয়োজন মাত্রা = 1এর বিয়োজন মাত্রা সর্বদা 1 -এর চেয়ে কম।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও। তীব্র তড়িৎবিশ্লেষ্য ও মৃদু তড়িৎবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ