ট্রপিক চলন কাকে বলে? উদাহরণসহ ট্রপিক চলনের প্রকারভেদ

Souvick

Home » ট্রপিক চলন কাকে বলে? উদাহরণসহ ট্রপিক চলনের প্রকারভেদ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ট্রপিক চলন কাকে বলে? উদাহরণসহ ট্রপিক চলনের প্রকারভেদ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ট্রপিক চলন কাকে বলে-ট্রপিক চলনের প্রকারভেদ উদাহরণসহ উল্লেখ করো

ট্রপিক চলন কাকে বলে? উদাহরণসহ ট্রপিক চলনের প্রকারভেদ উল্লেখ করো।

ট্রপিক চলনের সংজ্ঞা – যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রপিক চলন বা দিঙ্নির্ণীত চলন বলা হয়।

ট্রপিক চলনের প্রকারভেদ –

ট্রপিক চলনকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়, যথা –

  1. ফোটোট্রপিক চলন বা আলোকনির্ণীত বজ্রচলন – যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ আলোক উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ফোটোট্রপিক বা আলোকবৃত্তি চলন বলা হয়। যেমন – উদ্ভিদের কাণ্ড আলোর দিকে এবং মূল আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়। পাতা আলোর সঙ্গে সমকোণে বর্ধিত হয়।
  2. হাইড্রোট্রপিক চলন বা জলনির্ণীত বক্রচলন – যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ জল উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে হাইড্রোট্রপিক বা জলবৃত্তি চলন বলা হয়। যেমন – উদ্ভিদের মূল মাটির নীচে জলের অভিমুখে চলন দেখায়।
  3. জিয়োট্রপিক চলন বা অভিকর্ষবৃত্তি চলন – যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ অভিকর্ষ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে জিয়োট্রপিক বা অভিকর্ষবৃত্তি চলন বলা হয়। যেমন – সাধারণ উদ্ভিদের মূল অভিকর্ষ বলের অভিমুখে অগ্রসর হয়। তাই মূলকে অনুকুল অভিকর্ষবৃত্তি চলনের উদাহরণ হিসেবে গণ্য করা হয়। সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপরে বৃদ্ধি পায়। এটি প্রতিকূল অভিকর্ষবৃত্তি চলনের উদাহরণ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ট্রপিক চলন কাকে বলে? উদাহরণসহ ট্রপিক চলনের প্রকারভেদ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর