উদ্ভিদ হরমোনের ব্যাবহারিক প্রয়োগগুলি আলোচনা করো।

Souvick

Home » উদ্ভিদ হরমোনের ব্যাবহারিক প্রয়োগগুলি আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় — ‘উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ’ — সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’-এর ‘উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন’ অংশের অন্তর্গত। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) জন্য এই প্রশ্নটি প্রায়ই আসতে দেখা যায়, তাই শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

উদ্ভিদ হরমোনের ব্যাবহারিক প্রয়োগগুলি আলোচনা করো।

উদ্ভিদ হরমোনের ব্যাবহারিক প্রয়োগগুলি আলোচনা করো।

বর্তমানে কৃষি এবং উদ্যানচর্চায় বিভিন্ন উদ্ভিদ হরমোন ব্যবহার করে নানাবিধ সুফল পাওয়া গিয়েছে। নীচে উদ্ভিদ হরমোনের ব্যাবহারিক প্রয়োগগুলি সম্পর্কে আলোচনা করা হল –

  • বীজবিহীন ফল উৎপাদন – আঙুর, তরমুজ, কুমড়ো, পেঁপে, টম্যাটো প্রভৃতির ক্ষেত্রে নিষেকের পূর্বে কৃত্রিম অক্সিন (IAA, IBA) স্প্রে করলে ডিম্বাশয় বীজবিহীন ফলে পরিণত হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে।
  • শাখাকলমে অস্থানিক মূল উৎপাদন – গোলাপ, ডালিয়া, জবা, বেল প্রভৃতি উদ্ভিদের শাখাকলমের সময় শাখা কেটে অক্সিন হরমোনে ডোবালে ওই অংশ থেকে দ্রুত অস্থানিক মূল নির্গত হয়। এই কাজে IBA ও NAA বেশি কার্যকরী।
  • উদ্ভিদ অঙ্গের অকালমোচন রোধ – উদ্ভিদের ফুল, ফল, পাতা, মুকুল প্রভৃতি অঙ্গের অকালমোচন রোধে 2,4-D, NAA দ্রবণ স্প্রে করলে সুফল পাওয়া যায়।
  • ক্ষত নিরাময় – চা, পাতাবাহার প্রভৃতি উদ্ভিদের ডাল ছেঁটে ফেলার পর ওই ক্ষতস্থানে লঘু অক্সিনের দ্রবণ ছিটোলে ক্ষতস্থান নিরাময় হয় এবং ওই স্থান ছত্রাক ও অন্যান্য অণুজীবের সংক্রমণ থেকে রক্ষা পায়। 1% IAA প্রয়োগ করে আপেল, নাসপাতি, কুল প্রভৃতি উদ্ভিদের ক্ষতস্থান পূরণ দ্রুত হয়।
  • অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা – কৃত্রিম জিব্বেরেলিন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে এবং দ্রুত অঙ্কুরোদগম ঘটাতে ব্যবহার করা হয়। পাট বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করতে NAA প্রয়োগ করা হয়।
  • তন্তুর পরিমাণ বৃদ্ধি – পাটগাছে NAA প্রয়োগ করে পাটের তন্তুর মান এবং পরিমাণ বাড়ানো হয়।
  • আগাছা দমন – চাষের জমিতে অবাঞ্ছিত আগাছা দমনে MCPA, 2,4-D প্রভৃতি প্রয়োগ করা হয়।
  • উৎপাদন বৃদ্ধি – কয়েক প্রকার ধান ও গমের ক্ষেত্রে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA) প্রয়োগে তাদের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
  • জরা রোধ – উদ্ভিদের জরা রোধ করতে সাইটোকাইনিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • মুকুলোদ্গম বিলম্বিত করা – পেঁয়াজ, আলু ইত্যাদি গাছের মুকুলোদগম বিলম্বিত করতে অ্যাবসিসিক অ্যাসিড ব্যবহৃত হয়।
উদ্ভিদ হরমোনের ব্যাবহারিক প্রয়োগগুলি আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদ হরমোনের ব্যাবহারিক প্রয়োগগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর