উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের হাইড্রোট্রপিক চলনের বর্ণনা দাও।

Souvick

Home » উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের হাইড্রোট্রপিক চলনের বর্ণনা দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের হাইড্রোট্রপিক চলনের বর্ণনা দাও। অথবা, উদ্ভিদ অঙ্গের অনুকূল জলবৃত্তি ও প্রতিকূল জলবৃত্তির পরীক্ষা বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদ অঙ্গের অনুকূল জলবৃত্তি ও প্রতিকূল জলবৃত্তির পরীক্ষা বর্ণনা করো।

উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের হাইড্রোট্রপিক চলনের বর্ণনা দাও।

অথবা, উদ্ভিদ অঙ্গের অনুকূল জলবৃত্তি ও প্রতিকূল জলবৃত্তির পরীক্ষা বর্ণনা করো।

হাইড্রোট্রপিক আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ জল উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

মূল জলের উৎসের দিকে ধাবিত হয় বলে এই বক্রচলনকে পজিটিভ হাইড্রোট্রপিজম এবং মূলকে পজিটিভলি হাইড্রোট্রপিক বা অনুকুল জলবর্তী বলে।

কাণ্ড জলের উৎসের বিপরীত দিকে ধাবিত হয় বলে এই বক্রচলনকে নেগেটিভ হাইড্রোট্রপিজম এবং কাণ্ডকে নেগেটিভলি হাইড্রোট্রপিক বা প্রতিকুল জলবর্তী বলা হয়। 

উদ্ভিদের হাইড্রোট্রপিক চলনের পরীক্ষা –

  • পদ্ধতি – একটি চালুনিতে ভেজা কাঠের গুঁড়ো দিয়ে কতকগুলি ছোলা বীজ ছড়িয়ে দেওয়া হল এবং চালুনিটিকে উপরের আংটার সঙ্গে আটকে দেওয়া হল। দিনে তিন থেকে চারবার ওই কাঠের গুঁড়োর ওপরে জল ছিটিয়ে দেওয়া হল, যাতে কাঠ-গুঁড়ো সবসময় ভিজে থাকে।
  • পর্যবেক্ষণ – কয়েকদিন পর দেখা গেল বীজ থেকে ভ্রূণমূল বেরিয়ে তা চালুনির ছিদ্রপথে কিছুটা নীচে নেমে এসেছে এবং ভ্রূণমুকুলটি উপরের দিকে বৃদ্ধি পেয়েছে। আরও কিছুদিন পর দেখা গেল ভ্রূণমূলগুলি দৈর্ঘ্যে আরও বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেঁকে গিয়ে পুনরায় ভিজে কাঠের গুঁড়োর মধ্যে প্রবেশ করেছে।
  • সিদ্ধান্ত – ছোলা বীজ অঙ্কুরিত হয়ে ভ্রূণমূলটির চালুনির ছিদ্রপথে নীচে নেমে আসার কারণ হল অভিকর্ষ বল। কিন্তু ভ্রূণমূলগুলির বেঁকে গিয়ে পুনরায় ভিজে কাঠের গুঁড়োতে প্রবেশ করার কারণ হল ভ্রূণমূলের জলের উৎসের দিকে বৃদ্ধিজ বক্রচলন ঘটেছে, তাই এই সিদ্ধান্তে আসা যায় যে, মূল (ভ্রূণমূল) হল পজিটিভলি হাইড্রোট্রপিক এবং কাণ্ড (ভ্রূণমুকুল) হল নেগেটিভলি হাইড্রোট্রপিক।
উদ্ভিদের হাইড্রোট্রপিক চলনের পরীক্ষা

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের হাইড্রোট্রপিক চলনের বর্ণনা দাও। অথবা, উদ্ভিদ অঙ্গের অনুকূল জলবৃত্তি ও প্রতিকূল জলবৃত্তির পরীক্ষা বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর