ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।

Rahul

Home » ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো
ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো

ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।

অথবা, ভারতে বনভূমি সংরক্ষণের প্রয়োজন হয় কেন?

ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা –

মানুষের আর্থসামাজিক জীবনে অরণ্যের গুরুত্ব অপরিসীম। অরণ্য বা বনভূমি থেকে মানুষ তার প্রয়োজনীয় উপকরণগুলি পায়। সেই কারণে বন সংরক্ষণের বিশেষ প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনীয়তাগুলি হল –

মাটির ক্ষয় প্রতিরোধ ও বন্যা প্রতিরোধ –

বনভূমি মাটির ক্ষয় প্রতিরোধ করে, বন্যা নিয়ন্ত্রণ করে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। বিশেষত ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে যেখানে প্রায়ই বন্যা হয়, সেই সমস্ত রাজ্যে বন্যারোধের জন্য অরণ্য সংরক্ষণ একান্ত প্রয়োজন।

কাঠের সরবরাহ অব্যাহত রাখা –

বনভূমির প্রধান সম্পদ কাঠ। ভারতের গ্রামাঞ্চলে জ্বালানিরূপে কাঠের ব্যবহারের প্রচলন খুব বেশি। জ্বালানিরূপে কাঠের ব্যবহার না করে যদি কাঠকে বিভিন্ন শিল্পকার্যে, যেমন – প্লাইউড, কাগজ, দিয়াশলাই, যানবাহনের মাধ্যম প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয় তাহলে দেশের অধিক উন্নতি হবে। অরণ্য সংরক্ষণ করতে না পারলে এই সমস্ত গুরুত্বপূর্ণ দ্রব্যের সরবরাহ ক্ষুণ্ণ হবে। তাই অরণ্য সংরক্ষণ প্রয়োজনীয়।

পরিবেশের ভারসাম্য –

অরণ্যের বৃক্ষ বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং প্রাণীজগতের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। সুতরাং, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।

বৃষ্টিপাত –

অরণ্য জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। বৃষ্টিপাত ঘটিয়ে মাটির আর্দ্রতা বৃদ্ধি করে। এই কারণে অরণ্য সংরক্ষণ একান্তভাবে প্রয়োজন।

জীববৈচিত্র্য –

বনভূমি বিভিন্ন জীবজন্তুর আবাসস্থল। সুতরাং জীববৈচিত্র্য বজায় রাখতে হলে অরণ্য সংরক্ষণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।

উপজাত দ্রব্য –

বনভূমি থেকে লাক্ষা, মধু, তার্পিন তেল, আঠা, ধুনা, রবার, ভেষজ ওষুধ ইত্যাদি পাওয়া যায়। বনভূমিকে সংরক্ষণ করতে না পারলে এই সমস্ত উপজাত দ্রব্য পাওয়া যাবে না। এই কারণে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।

গাছ থেকে রজন ও গঁদ সংগ্রহ
গাছ থেকে রজন ও গঁদ সংগ্রহ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ