বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়নের প্রভাব

Rahul

Home » বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়নের প্রভাব

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।

বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।

পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব –

বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জীবজগৎ তথা পরিবেশের ওপর এক সুদুরপ্রসারি ক্ষতিকারক প্রভাব অবশ্যম্ভাবী। যেমন –

মেরু অঞ্চলে বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন –

বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের (গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা) সঞ্চিত বরফ স্তূপের গলন শুরু হয়েছে এবং পার্বত্য হিমাবাহগুলির বরফের আয়তন ক্রমশ কমছে। সমীক্ষাতে দেখা গেছে, 70 -এর দশকে গঙ্গোত্রী হিমবাহের প্রতি বছর হ্রাসের পরিমাণ ছিল প্রায় 25 মিটার।

সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি –

গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পেলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে মেরু অঞ্চলে ও পার্বত্য অঞ্চলের বরফ বেশি মাত্রায় গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি করছে। এখনও পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 1.5° সে বৃদ্ধি পাওয়ায় সমুদ্র জলতলের উচ্চতা প্রায় 10-12 সেমি বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই ভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে এই শতাব্দীর শেষে সমুদ্র জলতলের উচ্চতা 50-90 সেমি বৃদ্ধি পাবে।

অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন –

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন উৎসের জল অধিকতর দ্রুত ও বেশি পরিমাণে বাষ্পীভূত হচ্ছে তার ফলে বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের পরিমাণ সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাষ্পীভবন বেশি হওয়ার ফলে কোথাও প্রবল বর্ষণ অন্যত্র খরা আবার উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

শস্য উৎপাদনে হ্রাসবৃদ্ধি –

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ফসলের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি পেতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। তবে এক্ষেত্রে এই হ্রাসবৃদ্ধি বিষয় দুটি অনেকগুলি বিষয়ের ওপর নির্ভর করে যেমন – নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক অবস্থান, আবহাওয়ার পরিবর্তন, CO2 বৃদ্ধির পরিমাণ, মৃত্তিকার আর্দ্রতা বা শুষ্কতা, ফসলের ধরন প্রভৃতি। যেমন – উত্তর গোলার্ধে গ্রিনহাউস এফেক্টের ফলে গ্রীষ্মকালে বারংবার খরা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে উত্তর আমেরিকা, প্রাক্তন সোভিয়েত রাশিয়ার উৎপাদনশীল অঞ্চলে ফসলের উৎপাদন হ্রাস পেতে পারে।

কৃষি পদ্ধতির পরিবর্তন –

গ্রিনহাউস প্রভাবের জন্য পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে কৃষিকাজের ওপর তার প্রভাব পড়বে। যেমন – কৃষি বলয়ের স্থান পরিবর্তিত হয়ে উচ্চ অক্ষাংশের দিকে বিস্তৃত হচ্ছে। আবার চাষযোগ্য জমিতে ক্ষতিকর কীটপতঙ্গ, আগাছা ও রেশম পোকার উপদ্রব বৃদ্ধি পাবে এবং কৃষিকাজের পরিবর্তে শিল্প, বসতি, ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জোয়ারভাটা কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ ব্যাখ্যা করো।

জোয়ারভাটা কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ ব্যাখ্যা করো।

ঘনীভবন ও অধঃক্ষেপণ কাকে বলে ঘনীভবন ও অধঃক্ষেপণের মধ্যে পার্থক্য লেখো।

ঘনীভবন ও অধঃক্ষেপণ কাকে বলে? ঘনীভবন ও অধঃক্ষেপণের মধ্যে পার্থক্য

নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা করো।

নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা করো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর