হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্য দেখা যায় কেন?

Rahul

Home » হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্য দেখা যায় কেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্য দেখা যায় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্য দেখা যায় কেন
হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্য দেখা যায় কেন

হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্য দেখা যায় কেন?

অথবা, হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির পরিবর্তন উদাহরণসহ লেখো।

হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্যের কারণ –

হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের তারতম্য পরিলক্ষিত হয়। অর্থাৎ, সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে যাওয়া যায় তত জলবায়ুর তারতম্য পরিলক্ষিত হয় এবং ভিন্ন ভিন্ন উচ্চতায় ভিন্ন ভিন্ন গাছপালা জন্মায়। উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতার পাশাপাশি বায়ুর চাপও হ্রাস পেতে থাকে। এর ফলে আর্দ্রতারও পার্থক্য হয়। হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা ভেদে উষ্ণতা ও আর্দ্রতার পার্থক্যের জন্য যে ধরনের অরণ্যের পার্থক্য লক্ষ করা যায়, সেগুলি হল –

ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য –

পশ্চিম হিমালয়ে (900 মিটার উচ্চতা) এবং পূর্ব হিমালয়ে (1,200 মিটার উচ্চতা) বাঁশ, সেগুন, শাল, শিশু প্রভৃতি ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়।

নাতিশীতোষ্ণ চিরহরিৎ অরণ্য –

পশ্চিম হিমালয়ে (900 মিটার থেকে 1800 মিটার উচ্চতা) এবং পূর্ব হিমালয়ে (1200 মিটার থেকে 2400 মিটার উচ্চতায় ওক, ম্যাপল, লরেল, ম্যাগনোলিয়া প্রভৃতি নাতিশীতোষ্ণ চিরহরিৎ অরণ্য দেখা যায়।

সরলবর্গীয় বৃক্ষের অরণ্য –

পশ্চিম হিমালয়ে (1800 মিটার থেকে 3000 মিটার উচ্চতা) এবং পূর্ব হিমালয়ে (2400 মিটার থেকে 3600 মিটার উচ্চতা) পাইন, দেবদারু, স্প্রুস, বার্চ প্রভৃতি সরলবর্গীয় শ্রেণির বৃক্ষ জন্মায়।

আল্পীয় উদ্ভিদ –

পশ্চিম হিমালয়ে (3000 মিটার থেকে 4000 মিটার উচ্চতা) এবং পূর্ব হিমালয়ে (3600 মিটার থেকে 5000 মিটার উচ্চতা) রডোডেনড্রন, জুনিপার, বার্চ, নানারকম তৃণ প্রভৃতি আল্পীয় শ্রেণির উদ্ভিদ জন্মায়। আল্পীয় শ্রেণির উদ্ভিদের ওপর চিরতুষারাবৃত অংশে আর কোনো বৃক্ষ জন্মায় না।

আল্পীয় বনভূমি
আল্পীয় বনভূমি

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের তারতম্য দেখা যায় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ