ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো।

Souvick

Home » ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো। অথবা, CFC কীভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো। অথবা, CFC কীভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো। অথবা, CFC কীভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।

ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো।

অথবা, CFC কীভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে?

ওজন গ্যাস ধ্বংসে CFC যৌগসমূহের ভূমিকা –

বায়ুতে এরা নিষ্ক্রিয়, বিষহীন, অদাহ্য স্থায়ী যৌগ। অদাহ্য হওয়ায় এদের জৈব দ্রাবকরূপে ব্যাপক হারে রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্র ও খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়।

CFC সমূহ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন ধ্বংসে অনুঘটকের কাজ করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করে যা O3 -এর সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন ও ক্লোরিন মনোক্সাইড (ClO) উৎপন্ন করে। উৎপন্ন CIO পুনরায় ওজোনের সঙ্গে বিক্রিয়া করে O2 অণু এবং সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, যা পুনরায় O3 -এর সঙ্গে বিক্রিয়ায় O2 অণু সৃষ্টি করে। এইভাবে প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে ফলে ওজোন স্তর ক্রমশ পাতলা হয়। পরীক্ষায় জানা গেছে যে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে।

CFCl3UV-রশ্মিCFCl2(মুক্তমূলক)+C.l(সক্রিয়)

CF2Cl2UV-রশ্মিC.F2Cl(মুক্তমূলক)+C.l(সক্রিয়)

C.l(সক্রিয়)+O3C.lO(সক্রিয়)+O2

C.lO(সক্রিয়)+O3C.l(সক্রিয়)+2O2

ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।

মানুষের ওপর প্রভাব –

  • চামড়ার ক্যানসার, মেলানোমা হতে পারে,
  • চোখে ছানি পড়তে পারে,
  • চামড়া পুড়ে রং তামাটে হয়ে যেতে পারে,
  • প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।

উদ্ভিদের ওপর প্রভাব –

  • সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে।
  • পাতা বিবর্ণ হয়ে যাবে।
  • বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বিঘ্নিত হবে।।

বারিমণ্ডলের ওপর প্রভাব –

সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোকসংশ্লেষ প্রক্রিয়া লক্ষনীয়ভাবে কমে যাবে, ফলে ফলে যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে কীবনধারণ করে তাদের বিনাশ ঘটবে।

জলবায়ুর ওপর প্রভাব –

UV-রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে এবং জলবায়ুর পরিবর্তন ঘটবে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো। অথবা, CFC কীভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহের ভূমিকা আলোচনা করো। অথবা, CFC কীভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর