ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? আয়তন অনুসারে ভারতের প্রথম তিনটি বৃহদায়তন রাজ্য ও রাজধানীর নাম লেখো।

Rahul

Home » ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? আয়তন অনুসারে ভারতের প্রথম তিনটি বৃহদায়তন রাজ্য ও রাজধানীর নাম লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? আয়তন অনুসারে ভারতের প্রথম তিনটি বৃহদায়তন রাজ্য ও রাজধানীর নাম লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো-
ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো-

ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো?

ভারতীয় উপমহাদেশ –

ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার প্রভৃতি দেশগুলিকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশরূপে অভিহিত করা হয়। কারণগুলি হল –

ভারতের বৈচিত্র্যপূর্ণ ভূপ্রাকৃতিক উপাদান –

আয়তনে সুবিশাল হওয়ায় ভারতীয় উপমহাদেশের ভূপ্রাকৃতিক উপাদানগুলিও বৈচিত্র্যপূর্ণ। ভূতাত্ত্বিক গঠন লক্ষ করলে দেখা যায় এই উপমহাদেশে অতি প্রাচীন শিলায় গঠিত মালভূমিও রয়েছে, নবীন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত ও পর্বত মধ্যস্থ মালভূমিও রয়েছে। আবার পশ্চিমে রয়েছে বিশাল থর মরুভূমি এবং মধ্যভাগে রয়েছে পলি গঠিত সমভূমি।

ভারতের সুবিশাল আয়তন –

ভারতীয় উপমহাদেশের আয়তন মহাদেশের মতোই সুবিশাল। এই কারণে ভারতীয় উপমহাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বৈচিত্র্যপূর্ণ।

ভারতের জলবায়ুগত বৈচিত্র্য –

ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়। যেমন – ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, মরু জলবায়ু, পার্বত্য জলবায়ু প্রভৃতি।

ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য –

নানা ভাষা, নানা মানুষ, নানা পরিধানের সমন্বয়ে গঠিত ভারতীয় উপমহাদেশে বৈচিত্র্যের মাঝখানে ঐক্যের সুর ধ্বনিত হয়। ভারতীয় উপমহাদেশের অন্তর্গত প্রত্যেকটি দেশের ভূপ্রাকৃতিক ভাগ বা ভৌগোলিক বৈশিষ্ট্য অনেকটা একইরকম এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিও একইরকম।

ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য –

ভারতীয় উপমহাদেশের অন্তর্গত দেশগুলিতে বিভিন্ন ভাষাভাষী ও ধর্মাবলম্বী মানুষ বসবাস করে।

আয়তন অনুসারে ভারতের প্রথম তিনটি বৃহদায়তন রাজ্য ও রাজধানীর নাম লেখো।

আয়তন অনুসারে ভারতের প্রথম তিনটি বৃহদায়তন রাজ্যের নাম ও রাজধানী –

  1. প্রথম রাজস্থান (3,42,240 বর্গকিমি), রাজধানী হল জয়পুর।
  2. দ্বিতীয় মধ্যপ্রদেশ (3,08,252 বর্গকিমি), রাজধানী হল ভোপাল।
  3. তৃতীয় মহারাষ্ট্র (3,07,713 বর্গকিমি), রাজধানী হল মুম্বাই।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? আয়তন অনুসারে ভারতের প্রথম তিনটি বৃহদায়তন রাজ্য ও রাজধানীর নাম লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ