দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? জলাশয়ের সাহায্যে জলসেচের সুবিধা ও অসুবিধা

Rahul

Home » দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? জলাশয়ের সাহায্যে জলসেচের সুবিধা ও অসুবিধা

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? জলাশয়ের সাহায্যে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন-মাধ্যমিক ভূগোল
দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন-মাধ্যমিক ভূগোল

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন?

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়। কারণ –

  1. অপ্রবেশ্য শিলার উপস্থিতি – দাক্ষিণাত্য মালভূমি অপ্রবেশ্য আগ্নেয় শিলা দ্বারা গঠিত হওয়ায় ভৌমজলের সঞ্চয় কম। ফলে কূপ ও নলকূপের সাহায্যে জলসেচের প্রথা কম।
  2. তরঙ্গায়িত ভূভাগ – অপ্রবেশ্য শিলা দ্বারা গঠিত দাক্ষিণাত্য মালভূমির তরঙ্গায়িত ভূমিতে অনেক জলাশয় সৃষ্টি হয়েছে। এই জলাশয়গুলি জলসেচের প্রধান উৎস।
  3. নদীর উপস্থিতি – দক্ষিণভারতের সর্বত্র নদীর উপস্থিতি না থাকায় এবং ভূমিভাগ অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় খাল সৃষ্টি করে জলসেচ করা হয় না।
  4. বৃষ্টির পরিমাণ কম – দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় সারাবছর জলসেচের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না।

জলাশয়ের সাহায্যে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

জলাশয়ের সাহায্যে জলসেচের সুবিধা –

  1. কম প্রারম্ভিক ব্যয় – জলাধার নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক ব্যয় অত্যন্ত কম।
  2. সহজসাধ্য – বাঁধ দিয়ে জলাশয় তৈরি অত্যন্ত সহজসাধ্য কাজ।
  3. বৃষ্টির জলের সুষম বণ্টন – জলাধার তৈরি করে বৃষ্টির জলকে ধরে রেখে প্রয়োজন মতো কৃষিক্ষেত্রে সরবরাহ করা যায়।
  4. ভূমিক্ষয় প্রতিরোধ – জলাশয় পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিক্ষয় রোধে সাহায্য করে।
  5. অপ্রবেশ্য শিলাস্তর – অপ্রবেশ্য শক্ত শিলাস্তরে গঠিত অঞ্চলে যেখানে কূপ খনন করা অসুবিধাজনক সেখানে জলাশয়ই জলসেচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
জলাশয়ের সাহায্যে জলসেচ
জলাশয়ের সাহায্যে জলসেচ

জলাশয়ের সাহায্যে জলসেচের অসুবিধা –

  1. কৃষিজমির আয়তনের সংকোচন – জলাধার নির্মাণ করলে কৃষিজমির আয়তন অনেকাংশে হ্রাস পায়।
  2. জলধারণ ক্ষমতা হ্রাস – দীর্ঘদিন যাবৎ জলাশয়ের নীচে পলি জমা হলে জলধারণ ক্ষমতা কমে যায়।
  3. জলের অসম জোগান – জলাশয়গুলিতে সঞ্চিত জলের পরিমাণ বৃষ্টির জলের ওপর নির্ভরশীল, এর ফলে অনাবৃষ্টি অথবা স্বল্প বৃষ্টির সময় জল শুকিয়ে যেতে পারে।
  4. বাঁধের ভাঙন – অতি বৃষ্টিতে জলাশয়ের বাঁধ ভেঙে যেতে পারে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? জলাশয়ের সাহায্যে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ