আয়নোস্ফিয়ার কাকে বলে? আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী?

Rahul

Home » আয়নোস্ফিয়ার কাকে বলে? আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আয়নোস্ফিয়ার কাকে বলে? আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “আয়নোস্ফিয়ার কাকে বলে? আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আয়নোস্ফিয়ার কাকে বলে আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী
আয়নোস্ফিয়ার কাকে বলে আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী

আয়নোস্ফিয়ার কাকে বলে?

মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমণ্ডলের অতি তপ্ত স্তরটিকে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বলে।

বিস্তৃতি – ভূপৃষ্ঠ থেকে 80-500 কিলোমিটার।

গঠন – এই স্তরের উপরের দিকে হিলিয়াম ও হাইড্রোজেন এবং নীচের দিকে অক্সিজেন, ওজোন, ও নাইট্রোজেনের আয়ন থাকে। তাই এই স্তর আয়নোস্ফিয়ার নামে পরিচিত।

বৈশিষ্ট্য –

  • এই স্তরে সৌর বিকিরণের UV রশ্মি, X-রশ্মি ও গামা রশ্মি শোষিত হয়। ফলে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়।
  • অণু, পরমাণু ও আয়ন গুলি সংমিশ্রিত হয়ে প্লাজমা অবস্থায় থাকে।
  • এই স্তর থেকেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।

আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী?

আয়নোস্ফিয়ারের প্রধান তিনটি উপবিভাগ –

‘D’ Layer বা ‘D’ স্তর –

এই স্তরটি 80-90 কিমি ঊর্ধ্বে অবস্থিত। এখানে মাঝারি ও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যরশ্মি শোষিত হয়।

‘ E’ Layer বা ‘E’ স্তর –

এই স্তরটি 90-120 কিমি ঊর্ধ্বে অবস্থিত। এই স্তরটি স্বল্প দৈর্ঘ্যের বেতার তরঙ্গকে আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে দেয় না। ফলে তরঙ্গগুলি পৃথিবীতে ফিরে আসে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মধ্যে বেতার সংযোগ রক্ষা করে। এই স্তরটি বিজ্ঞানী Kennelly ও Heaviside -এর নামানুসারে কেনেলি-হেভিসাইড স্তর নামেও পরিচিত।

‘F’ Layer বা ‘F’ স্তর –

এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 120-300 কিমি উচ্চতায় অবস্থিত। এই স্তরটি নামকরণ করেন নোবেলজয়ী পদার্থবিদ Sir Edward Victor Appleton। অতিবেগুনি রশ্মি পারমাণবিক অক্সিজেনকে আয়নিত করে এই স্তরটি সৃষ্টি করে। এই স্তরটির অন্যতম গুরুত্ব হল রাতের বেলায় (সূর্যালোকের অনুপস্থিতিতে) বেতারতরঙ্গ প্রতিফলিত করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আয়নোস্ফিয়ার কাকে বলে? আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী?” নিয়ে আলোচনা করেছি। এই “আয়নোস্ফিয়ার কাকে বলে? আয়নোস্ফিয়ারের উপবিভাগগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর