কোচি বন্দর সম্পর্কে টীকা লেখো।

Rahul

[rank_math_breadcrumb]

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোচি বন্দর সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কোচি বন্দর সম্পর্কে টীকা লেখো
কোচি বন্দর সম্পর্কে টীকা লেখো

কোচি বন্দর সম্পর্কে টীকা লেখো।

অবস্থান – ভারতের পশ্চিম উপকূল ভাগে আরবসাগরের তীরে কেরল রাজ্যে কোচি (পূর্বনাম কোচিন) বন্দরটি অবস্থিত। এই বন্দরটি মালাবার উপকূলের অন্তর্গত। সুগভীর ও স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত এই বন্দরটি একটি সমুদ্রবন্দর ও নৌ-ঘাঁটি।

পশ্চাদ্‌ভূমি – তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে এই বন্দরের পশ্চাদ্‌ভূমিটি গঠিত।

কোচি বন্দর গড়ে ওঠার কারণ –

  1. স্বাভাবিক পোতাশ্রয় – কোচি বন্দরের পোতাশ্রয়টি স্বাভাবিক ও ভগ্ন উপকূলের অন্তর্গত।
  2. সমৃদ্ধ পশ্চাদ্‌ভূমি – এই বন্দরের পশ্চাদ্‌ভূমি কৃষিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। কফি, রবার, কাজুবাদাম, নারকেল, চাল, বিভিন্ন মশলা এই বন্দর সন্নিহিত অংশে উৎপন্ন হয়। কৃষিজাত দ্রব্য রপ্তানি এবং কৃষি যন্ত্রপাতি আমদানিতে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  3. তৈলশোধনাগার – এই বন্দরের দ্বারা পর্যাপ্ত খনিজ তেল এবং তৈলজাত দ্রব্য আমদানি করা হয়। ফলে বন্দর সংলগ্ন স্থানে তৈলশোধনাগার গড়ে উঠেছে এবং বন্দরের বিকাশ সম্ভব হয়েছে।
  4. মৎস্য শিকার – এটি ভারতের শ্রেষ্ঠ মৎস্য শিকার বন্দর, উপকূল সংলগ্ন কয়ালগুলিতে এবং সমুদ্রে পর্যাপ্ত মৎস্য শিকার করা হয় এবং বন্দরের দ্বারা মৎস্য বিদেশে রপ্তানি করা হয়। পর্যাপ্ত মৎস্য আহরণ ও মৎস্যের বাণিজ্য এই বন্দরের বিকাশে সাহায্য করেছে।
  5. শিল্পায়ন – স্থানীয় পর্যাপ্ত কাঠের সাহায্যে জাহাজ নির্মাণ শিল্প, নারকেলের সাহায্যে নারকেলজাত শিল্প, আমদানিকৃত খনিজ তেলের সাহায্যে তৈলশোধনাগার বন্দরের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি করেছে।

রপ্তানিকৃত পণ্য – নারকেল ছোবড়া ও দড়ি, নারকেল শাঁস ও নারকেল তেল, কফি, চা, রবার, মশলা, এবং চিংড়ি মাছসহ সামুদ্রিক মাছ।

আমদানিকৃত পণ্য – খাদ্যশস্য, কয়লা, খনিজতেল, যন্ত্রপাতি, ইস্পাত, রাসায়নিক দ্রব্য প্রভৃতি।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোচি বন্দর সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।