‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো।

Rahul

Home » ‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। ‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। ‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

'মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ' - কারণ ব্যাখ্যা করো -
‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো –

মৌসুমি বায়ু –

শীত ও গ্রীষ্মকালে স্থলভাগ ও জলভাগের উষ্ণতার পার্থক্যের কারণে বায়ুচাপের ঢাল সৃষ্টি হয়। এই চাপের পার্থক্যের ফলে স্থলভাগ ও জলভাগের মধ্যে বিপরীতমুখী বায়ুপ্রবাহ ঘটে, যাকে মৌসুমী বায়ু বলা হয়। ভারতে মৌসুমী বায়ুর প্রবল প্রভাব পরিলক্ষিত হওয়ায় এই অঞ্চলকে প্রায়ই মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়।

মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য –

মৌসুমি বায়ু একটি উল্লেখযোগ্য সাময়িক বায়ুপ্রবাহ। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল –

  • এই বায়ু স্থল বায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ।
  • ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের উপর তাপ ও চাপের পার্থক্যে দিক পরিবর্তন করে সাময়িক ভাবে এই বায়ু প্রবাহিত হয়।
  • গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে এই বায়ু প্রবাহিত হয়। তখন এটি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নামে পরিচিত হয়।
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উষ্ণ ও আর্দ্র হওয়ায় হিমালয় পাদদেশ অঞ্চলে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়।
  • শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু উত্তর-পূর্ব মৌসুমি বায়ু নামে পরিচিত।
  • উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারত, বাংলাদেশ ও মায়ানমারের শীতলতা বৃদ্ধি পায়।

‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো।

শীতল শুষ্ক স্থলবায়ু রাত্রিবেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় এবং উষ্ণ আর্দ্র সমুদ্রবায়ু দিনেরবেলায় জলভাগ থেকে স্থলভাগেরদিকে প্রবাহিত হয়। ‘দিনেরবেলা’ -কে বৃহৎ অর্থে ‘গ্রীষ্মকাল’ ধরলে, গ্রীষ্মকালে সমুদ্র থেকে উষ্ণ ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং ‘রাত্রিবেলা’ -কে বৃহৎ অর্থে ‘শীতকাল’ ধরলে, শীতকালে স্থলভাগ থেকে শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। সুতরাং, রাত্রিবেলায় প্রবাহিত স্থলবায়ুর সঙ্গে শীতকালে প্রবাহিত উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং দিনের বেলায় প্রবাহিত সমুদ্রবায়ুর সঙ্গে গ্রীষ্মকালে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রকৃতি ও গতিপথের মিল খুঁজে পাওয়া যায়। যদিও স্থলবায়ু ও সমুদ্রবায়ুর তুলনায় মৌসুমি বায়ুর স্থায়িত্বকাল ও প্রভাবিত অঞ্চলের বিস্তৃতি বেশি, তাই মৌসুমি বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর ‘বৃহৎ সংস্করণ’ বলে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। ‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। ‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ – কারণ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর