মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো।

Rahul

Home » মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো
মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো

মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো।

মৃত্তিকা ক্ষয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকৃতি ও মানুষের ওপর প্রভাব বিস্তার করে। নীচে সে বিষয়ে আলোচনা করা হল –

উর্বর মৃত্তিকার উপরিস্তরের অপসারণ –

মৃত্তিকা ক্ষয়ের কারণে মৃত্তিকার পৃষ্ঠস্তরের জৈব ও খনিজ সমৃদ্ধ উপাদান অপসারিত হয়ে মৃত্তিকার উৎপাদনশীলতা হ্রাস করে।

ভৌমজলের উচ্চতা হ্রাস ও মাটির আর্দ্রতার পরিমাণ –

মৃত্তিকার ক্ষয়ের ফলে মৃত্তিকার উপরিভাগের অপসারণ ঘটায় ফলে জলের অনুস্রাবণ বাধাপ্রাপ্ত হয়। এর ফলে মৃত্তিকার প্রবেশ্যতা হ্রাস পায় এবং ভৌমজলের সঞ্চয় হ্রাস পায়। মৃত্তিকার জলধারণ ক্ষমতা হ্রাস পাওয়ায় মৃত্তিকার আর্দ্রতার পরিমাণ হ্রাস পায়।

মরু অঞ্চলের প্রসার –

মৃত্তিকা ক্ষয়ের ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় এবং গাছপালা জন্মাতে পারে না। এর ফলে মরুভূমির প্রসার ঘটে।

বন্যা ও খরার প্রবণতা বৃদ্ধি –

ব্যাপক মৃত্তিকা ক্ষয়ের ফলে ক্ষয়প্রাপ্ত মৃত্তিকা নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীখাতকে অগভীর করে তোলে, ফলে নদীর জলধারণ ক্ষমতা হ্রাস পেলে বন্যা হয়। অন্যদিকে ক্ষয়ের ফলে ভৌমজলের ভাণ্ডার কমে যায়। মৃত্তিকার আর্দ্রতা হ্রাস পায়, উদ্ভিদ জন্মাতে পারে না এবং খরার সৃষ্টি হয়।

ভূমিধস –

মৃত্তিকার ক্ষয় হলে মাটির স্তর আলগা হয়ে যায় এবং ভূমিধস ঘটে।

ভূমিধস
ভূমিধস

নদী ও খালে অধিক পলি সঞ্চয় –

মৃত্তিকার ক্ষয়ে নদীগর্ভে ও খালে পলি, বালি ও কাদার সঞ্চয় বৃদ্ধি পেলে নদী ও খালের গতি বাধাপ্রাপ্ত হয়।

অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি –

মৃত্তিকার ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি উর্বর কৃষিজমিতে সঞ্চিত হয়ে জমির উৎপাদনশীলতা হ্রাস করে। মৃত্তিকা ক্ষয়ের ফলে ক্ষয়জাত পদার্থ নদীতে সঞ্চিত হলে নদীর নাব্যতা হ্রাস পায়। মৃত্তিকা ক্ষয়ের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থ অন্যত্র গিয়ে জলদূষণ ও বায়ুদূষণ ঘটায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ