উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন? কূপ ও নলকূপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

Rahul

Home » উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন? কূপ ও নলকূপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন? কূপ ও নলকূপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কূপ ও নলকূপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো-মাধ্যমিক ভূগোল
কূপ ও নলকূপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো-মাধ্যমিক ভূগোল

উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন?

উত্তর ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার প্রভৃতি রাজ্যে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত হয়। এর কারণগুলি হল –

  1. নরম মাটি – উত্তরের সমভূমিতে কোমল পাললিক শিলাস্তর বর্তমান। ফলে গভীর নলকূপ খননে সুবিধা হয়।
  2. প্রবেশ্য শিলাস্তর – উত্তরপ্রদেশের সমভূমি অঞ্চল প্রবেশ্য পাললিক শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় বৃষ্টির জল সহজে শিলার মধ্যে প্রবেশ করতে পারে। ফলে ভৌমজলের ভান্ডার পূর্ণ থাকে।
  3. ঘন জনবসতি – উত্তর ভারত ঘনজনবসতিপূর্ণ হওয়ায় সেচখাল সর্বত্র গড়ে ওঠেনি। ফলে নলকূপ দ্বারা জলসেচ, বেশি পরিমাণে ঘটে।
  4. বিদ্যুতের জোগান – উত্তর ভারতে বিদ্যুতের যথেষ্ট জোগান থাকায় বৈদ্যুতিক উপায়ে নলকূপের সাহায্যে জল তুলে জলসেচ করা হয়।

কূপ ও নলকূপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

কূপ ও নলকূপের সুবিধা –

  1. সুনিশ্চিত জলের জোগান – জলাশয় অথবা খালের সাহায্যে জলসেচ করা হলে কৃষিজমির অনেকটা অংশ নষ্ট হয়, কিন্তু কূপ ও নলকূপের ক্ষেত্রে সেই আশঙ্কা থাকে না।
  2. সুবিস্তীর্ণ অঞ্চলে জলসেচের প্রসার – নলকূপের দ্বারা কৃষিক্ষেত্রের বিস্তীর্ণ অংশে জলসেচ করা যায়।
  3. স্বল্প জলসঞ্চয় – কূপ ও নলকূপ থেকে জলসেচ করা হলে কৃষিজমিতে কম পরিমাণে জল জমে।
  4. খরা পরিস্থিতির মোকাবিলা – খরা মরশুমের সময় কূপ ও নলকূপ থেকে জল পাওয়ার সুবিধা আছে।
  5. স্বল্প আবর্ত ব্যয় – এই পদ্ধতিতে আবর্ত ব্যয়ের পরিমাণ কম।
কূপের সাহায্যে জলসেচ ব্যবস্থা
কূপের সাহায্যে জলসেচ ব্যবস্থা

কূপ ও নলকূপের অসুবিধা –

  1. লবণাক্ততা – কূপ সেচনে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়।
  2. শিলা গঠনে অসমতা – কঠিন অপ্রবেশ্য শিলাস্তরে কূপ খনন অসুবিধাজনক।
  3. ভৌমজল স্তরের অবনমন – দীর্ঘ সময়ব্যাপী নলকূপের সাহায্যে জল তুললে ভৌমজল স্তর নীচে নেমে যায়। এ ছাড়া গ্রীষ্মকালে যখন জলের প্রয়োজন তখন কূপগুলি শুকিয়ে যায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন? কূপ ও নলকূপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ