আজকে আমরা এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণি) ইতিহাসের তৃতীয় অধ্যায়, “প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ”-এর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলি মাধ্যমিক বার্ষিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও অত্যন্ত কার্যকরী। কারণ, এই ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়শই এসে থাকে।
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়: প্রতিরোধ ও বিদ্রোহ (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

পূর্ণবাক্যে উত্তর দাও।
কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক বন বিভাগ প্রতিষ্ঠিত হয়?
ভারতে ঔপনিবেশিক শাসনকালে প্রথম অরণ্য আইন কবে প্রবর্তিত হয়?
বিদ্রোহ কী?
অভ্যুত্থান কী?
বিপ্লব কী?
ভারতের অরণ্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীর মধ্যে প্রচলিত দুটি বিশেষ ধরনের কৃষিব্যবস্থার নাম কী?
পশ্চিমবঙ্গের জঙ্গলমহল কোন্ অঞ্চলকে বলা হয়?
জঙ্গলমহল-এর আদি অধিবাসী কারা?
চুয়াড় কথার অর্থ কী?
চুয়াড়রা যে নিষ্কর জমি ভোগদখল করত তার নাম কী?
কোন্ সময়ে জমিদারশ্রেণি চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল?
ঘাটশিলা বা ধলভূমে চুয়াড় বিদ্রোহে প্রথম কে নেতৃত্ব দিয়েছিলেন?
চুয়াড় বিদ্রোহ (দ্বিতীয় পর্ব) কবে সংঘটিত হয়?
চুয়াড় বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
রানি শিরোমণি কে ছিলেন?
কোন্ অঞ্চলে পাইক বিদ্রোহ হয়েছিল?
ভারতের কোন্ অঞ্চল উপজাতি আন্দোলনের কেন্দ্রভূমি ছিল?
প্রথম কোল বিদ্রোহ কবে দেখা দিয়েছিল?
কারা প্রথম কোল বিদ্রোহ ঘোষণা করেছিল?
চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল?
দ্বিতীয়বার কবে কোলরা বিদ্রোহী হয়ে ওঠে?
কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
কোন্ গভর্নর জেনারেলের নির্দেশে কোল বিদ্রোহ দমিত হয়েছিল?
কবে কোল বিদ্রোহের অবসান হয়?
হুল শব্দের অর্থ কী?
দামিন-ই-কোহ কথার অর্থ কী?
দিকু কারা?
ভগনাডিহির মাঠ কোন্ বিদ্রোহের সঙ্গে জড়িত?
সাঁওতাল বিদ্রোহের নেতারা বিদ্রোহের বার্তা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য কী পাঠিয়েছিল?
সাঁওতালদের আন্দোলনের মূল দাবি কী ছিল?
সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
কালো প্রামাণিক ও ডোমন মাঝি কোন্ বিদ্রোহের নেতৃত্ব দেন?
সাঁওতাল বিদ্রোহ কবে দমন করা হয়?
হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের কোন্ পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে?
উলগুলান বলতে কী বোঝায়?
মুন্ডা বিদ্রোহের সূচনা হয় কবে?
মুন্ডা বিদ্রোহ কোথায় হয়?
মুন্ডাদের বংশপরম্পরাগত ভূমিব্যবস্থার নাম কী?
বেত বেগারি কী?
মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল?
সিং বোঙা নামে কে পরিচিত?
বিরসা কখন মুন্ডাদের ধর্মরাজ্য প্রতিষ্ঠার ডাক দেন?
কত জন মুন্ডাকে নিয়ে বিরসা তাঁর সেনাবাহিনী গঠন করেন?
বিরসা কবে মারা যান?
ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয়?
মুন্ডাদের প্রভাবে তানাভকৎ আন্দোলন কারা শুরু করেছিল?
রংপুরে কোন্ অত্যাচারী ইজারাদারের বিরুদ্ধে বিদ্রোহ হয়?
রংপুর বিদ্রোহ কবে হয়?
রংপুর বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
রংপুর বিদ্রোহে বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করেন?
রংপুর বিদ্রোহ কোন্ কোন্ অঞ্চলে বিস্তৃত হয়েছিল?
কত খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ দমন করা হয়?
ভিল বিদ্রোহ কবে শুরু হয়?
ভিল বিদ্রোহ ভারতের কোন্ অঞ্চলে ঘটে?
ঔপনিবেশিক ইংরেজ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কী?
অধিকাংশ সন্ন্যাসী-ফকির কোন্ দ্রব্যের ব্যবসা করতেন?
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত দিন ধরে চলেছিল?
সন্ন্যাসী বিদ্রোহের সূচনা কোথায় হয়?
সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কোথায় দেখা দিয়েছিল?
সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহ দুর্বল হয়ে পড়েছিল কেন?
মজনু শাহ কে ছিলেন?
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসটির নাম কী?
ওয়াহাবি কথার অর্থ কী?
ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কী?
তারিকা-ই-মহম্মদীয়া কথার অর্থ কী?
ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন?
ওয়াহাবি কাদের বলা হয়?
ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন?
বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান সংগঠক কে ছিলেন?
তিতুমিরের আসল নাম কী?
ওয়াহাবি আন্দোলন বাংলায় কোথায় শুরু হয়?
তিতুমির কার কাছে ওয়াহাবি মন্ত্রে দীক্ষিত হন?
অথবা, তিতুমিরের গুরু কে ছিলেন?
বাংলায় ওয়াহাবি আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় কোনটি?
তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন?
তিতুমিরের সেনাপতি কে ছিলেন?
তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
তিতুমির কবে ইংরেজদের কাছে পরাস্ত ও নিহত হন?
কবে বালাকোটের যুদ্ধ ঘটে?
ওয়াহাবিরা পরবর্তী কোন্ আন্দোলনকে প্রভাবিত করেছিল?
ফরাজি কথাটি কোন্ শব্দ থেকে এসেছে?
ফরাজি কথাটির অর্থ কী?
ফরাজি আন্দোলন কবে শুরু হয়?
ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
পূর্ব বাংলার কোথায় ফরাজি আন্দোলনের সূচনা হয়?
শরিয়ৎউল্লাহ-এর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন?
মহম্মদ মহসিন কী নামে সকলের কাছে পরিচিত ছিলেন?
ফরাজি-খিলাফৎ-এর প্রধানকে কী বলা হত?
মহম্মদ মহসিন বা দুদু মিঞার প্রধান কার্যালয় কোথায় ছিল?
দুদু মিঞা কবে ইংরেজদের হাতে বন্দি হন?
দুদু মিঞা কবে মারা যান?
দুদু মিঞার পরে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কে?
পাগলপন্থী আদর্শের প্রবর্তন কে করেন?
পাগলপন্থী আদর্শে বিশ্বাসী কয়েকটি উপজাতির নাম লেখো।
পাগলপন্থী বিদ্রোহের কারণ কী?
পাগলপন্থী বিদ্রোহ কবে হয়েছিল?
পাগলপন্থী বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
1857-এর বিদ্রোহের পরে সবচেয়ে বড়ো কৃষক বিদ্রোহের নাম কী?
নীল বিদ্রোহ কবে হয়েছিল?
দাদন কথার অর্থ কী?
নীলকুঠিগুলি কী নামে পরিচিত ছিল?
নীলচাষ সংক্রান্ত পঞ্চম ও সপ্তম আইন কবে পাস হয়?
নদিয়া জেলার কোথায় নীল বিদ্রোহ শুরু হয়?
নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
নীল বিদ্রোহকে সমর্থন করে তৎকালীন কোন্ পত্রিকা?
নীলদর্পণ নাটকটির নাট্যকার কে ছিলেন?
নীলকররা কার নামে মানহানির মামলা করেছিল?
জেমস লঙ্-এর নামে মানহানির মামলার জরিমানার টাকা আদালতে কে জমা দেন?
কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়?
কবে নীল বিদ্রোহের অবসান ঘটে?
কত জন কৃষক নীল বিদ্রোহে অংশ নিয়েছিল?
কোন্ পত্রিকা নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলেছিল?
The Blue Mutiny গ্রন্থের লেখক কে?
পাবনার কৃষক বিদ্রোহ কবে হয়েছিল?
পাবনার কৃষক বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
কে ঈশান রাজা নামে পরিচিত?
পাবনার কৃষক বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
কবে রেন্টস্ কমিশন গঠিত হয়?
কত খ্রিস্টাব্দে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূচনা হয়?
কত খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহের সূচনা হয়?
কত খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের সূচনা হয়?
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অবসান কত খ্রিস্টাব্দে হয়?
ভিল বিদ্রোহের সময়কাল লেখো।
ফরাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়?
কত খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহ হয়?
কত খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হয়?
কত খ্রিস্টাব্দে বারাসত বিদ্রোহের সূচনা হয়?
সাঁওতাল হুল-এর সূচনা কত খ্রিস্টাব্দে হয়?
নদিয়ার চৌগাছা গ্রামে নীল বিদ্রোহের সূচনা কত খ্রিস্টাব্দে হয়?
কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন হয়?
ফরেস্ট ডিপার্টমেন্ট কত খ্রিস্টাব্দে স্থাপন হয়?
কত খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস হয়?
নীলচুক্তি আইন কত খ্রিস্টাব্দে রদ হয়?
কত খ্রিস্টাব্দে পাবনার কৃষক বিদ্রোহ হয়?
কত খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয়?
মুন্ডা উলগুলান-এর সূচনা কত খ্রিস্টাব্দে হয়?
ইংরেজ সেনাপতি জার্ভিস সাঁওতালদের বীরত্বের প্রশংসায় কী বলেছেন?
জঙ্গলমহল বলতে কী বোঝায় এবং চুয়াড় সম্প্রদায়ের সাথে এর সম্পর্ক কী?
কেল্লা কাকে বলে?
রেভারেন্ড জেমস লঙ ‘নীলদর্পণ’ নাটক অনুবাদের জন্য কারারুদ্ধ হলে তিনি কী বলেছিলেন এবং তা কী ইঙ্গিত করে?
প্রথম চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
চুয়াড় বিদ্রোহ কোথায় হয়েছিল?
চুয়াড় বিদ্রোহের কারণ কী?
কত খ্রিস্টাব্দে মেদিনীপুর কোম্পানির হাতে চলে যায়?
চুয়াড়দের প্রধান পেশা কী ছিল?
পাইক কাদের বলা হয়?
জমিদারের অধীনে পাইকের কাজ করার বিনিময়ে যে জমি পেতেন তার নাম কী?
দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শেষ হয়?
প্রথম চুয়াড় বিদ্রোহ কোথায় হয়?
প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে?
জগন্নাথ বলের সঙ্গে কোন্ কোন্ মহলের জমিদাররা যোগ দেন?
প্রথম চুয়াড় বিদ্রোহে বিদ্রোহীদের কাছে কে পরাজিত হন?
1798 খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
কোন্ বড়লাটের নির্দেশে ব্রিটিশ সেনাদল সাঁড়াশি আক্রমণ চালিয়ে চুয়াড় বিদ্রোহীদের পর্যদস্তু করে?
আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য চুয়াড় বিদ্রোহের নেতাদের কী করা হয়েছিল?
চুয়াড় বিদ্রোহ সম্পর্কে জে. সি. প্রাইস কী লিখেছেন?
কোলরা কোথায় বাস করত?
ছোটনাগপুরে কোলরা ছাড়াও কোন্ কোন্ উপজাতির বাস ছিল?
অরণ্যের অধিকারকে কোলরা কী মনে করত?
দর্পনাথ সাহি কোথাকার রাজা ছিলেন?
দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানি কি চুক্তি হয়েছিল?
কত খ্রিস্টাব্দে কোম্পানি ও দর্পনাথ সাহির চুক্তি হয়?
কোম্পানি কত খ্রিস্টাব্দে ছোটনাগপুরের শাসনভার সরাসরি গ্রহণ করে?
কোল বিদ্রোহের একটি কারণ বলো।
কোল বিদ্রোহের সূচনা কবে হয়?
কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়?
কোল বিদ্রোহের নেতৃত্বে কারা ছিলেন?
কোল বিদ্রোহে আর কোন্ কোন্ উপজাতির লোকেরা যোগ দিয়েছিল?
কোলরা কী বাজিয়ে বিদ্রোহের সূচনা করত?
কোল বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য কারা ছিল?
কোলরা পুলিশ বাহিনীকে কাদের সহযোগী মনে করত?
কোল বিদ্রোহ দমন করতে কার নেতৃত্বে ইংরেজবাহিনী এসেছিল?
কোলদের সমরাস্ত্র কী কী ছিল?
দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামক পৃথক অঞ্চল কত খ্রিস্টাব্দে গঠন করা হয়?
মাধব সিং কে ছিলেন?
ফসল বিক্রি করতে গেলে কোলদের কারা প্রতারিত করত?
কোলদের ঐতিহ্যবিরোধী কাজ কোনটি ছিল?
একটি উপজাতি বিদ্রোহের নাম বলো।
“দিকু” শব্দের অর্থ কী?
The Santal Insurrection of 1855-1857 গ্রন্থটির লেখক কে?
মহাজনরা সাঁওতালদের ক্রীতদাসের স্তরে নামিয়ে এনেছেন — কথাটি কে বলেছেন?
দামিন-ই-কোহ্ কতজন সাঁওতাল বাস করত (1851 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী)?
কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল?
বহিরাগত বাঙালি ব্যবসায়ীরা বাইরে থেকে কোন্ কোন্ পণ্য কিনে এনে চড়া দামে বিক্রি করত?
সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি হয়েছিল কীভাবে?
হুল কী?
হুল কবে গড়ে ওঠে?
সাঁওতাল ও অন্যান্য উপজাতিদের ঐক্যের প্রতীক কী ছিল?
দিঘি থানার কোন্ দারোগাকে সাঁওতালরা হত্যা করে?
সাঁওতালদের হাতিয়ার কী কী ছিল?
মাল ও ভুয়ান কী?
কে সাঁওতালদের হাতে পরাজিত হন?
সাঁওতাল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল?
গোছ মাঝি কে ছিলেন?
কাদের নেতৃত্বে পাকুড়ের রাজবাড়ি লুণ্ঠন হয়?
সাঁওতাল বিদ্রোহীরা কোথায় কোথায় ব্যাপক লুণ্ঠন চালায়?
সাঁওতাল বিদ্রোহীরা কাদের কোনো ক্ষতি করেননি?
কারা বিদ্রোহীদের তথ্য সরবরাহ করত?
সাঁওতালরা গ্রাম লুঠ করে সেখানে কী রেখে যেতেন?
সাঁওতাল বিদ্রোহ দমনে ইংরেজ সরকার কী ব্যবস্থা নিয়েছিল?
সিধুকে কীভাবে হত্যা করা হয়েছিল?
কানহু কোথায় ধরা পড়েন?
কানহুর কী শাস্তি হয়?
মহাজনরা সাঁওতালদের কাছ থেকে কত সুদ নিত?
ছোটো বাউ ও বড়ো বাউ কী?
ফ্রেডরিক হ্যালিডে সিলে কে ছিলেন?
সাঁওতাল বিদ্রোহে অন্য কোন্ মানুষেরা যোগ দিয়েছিলেন?
মাঝি পরগানাইত, প্রামাণিক এঁরা কারা ছিলেন?
খেরওয়ারি কী ধরনের আন্দোলন?
সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন কারা?
কার বিশ্বাসঘাতকতায় সিধু ধরা পড়েছিলেন?
মুন্ডা বিদ্রোহ কবে শুরু হয়?
মুন্ডা চাষিরা কার আহ্বানে বিদ্রোহের জন্য প্রস্তুত হতে থাকে?
মুন্ডারা কেমন মানুষ ছিলেন?
খুঁৎকাঠি প্রথা মানে কী?
মাঝি হাম মানে কী?
বেট বেগার বেগারি মানে কী?
মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে চেষ্টা করেছিল এমন দুই মিশনারি সম্প্রদায়ের নাম লেখো।
The Curious History of a Munda Fanatic গ্রন্থের লেখক কে?
কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করে?
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উল্লেখযোগ্য উপজাতি অভ্যুত্থান কোনটি?
বিরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর অনুগামীরা কোন্ সম্প্রদায় সৃষ্টি করেছিল?
মুন্ডা বিদ্রোহের প্রভাবে ওরাওঁ সম্প্রদায় যে আন্দোলনটি শুরু করে তার নাম কী?
মুন্ডা উপজাতির লোকেরা কী কাজ করত?
বিরসা মুন্ডাকে তাঁর অনুগামীরা কী রূপে দেখত?
প্রথম জীবনে বিরসা কী কাজ শুরু করেছিলেন?
মুন্ডা বিদ্রোহীরা ব্রিটিশদের কার সঙ্গে তুলনা করেছিল?
বিরসা মুন্ডা গ্রেফতার হবার কতদিন পরে মুক্তি পান?
মুন্ডা বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল?
বিরসা মুন্ডার কবে মৃত্যু হয়?
ওয়াহাবি কী?
আরবে ওয়াহাবি গোষ্ঠীর প্রবর্তক কে?
ভারতে ওয়াহাবি আন্দোলনের পুরোধা কে ছিলেন?
দার-উল-হারব কথার অর্থ কী?
দার-উল-ইসলাম কথার অর্থ কী?
কত খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ কলকাতায় আসেন?
মির নিসার আলির আরেক নাম কী?
তিতুমির কোন্ আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন?
প্রথম জীবনে তিতুমির কীসের কাজ করতেন?
মক্কাতে হজ করতে গিয়ে তিতুমিরের কার সাথে সাক্ষাৎ হয়েছিল?
তিতুমির প্রথম দিকে কাদের কাছে ওয়াহাবি আদর্শ প্রচার করেন?
কৃষ্ণদেব রায় কে ছিলেন?
তিতুমিরের অনুগামীরা নিজেদের কী বলে পরিচয় দিত?
ধর্ম প্রচার ও ধর্ম সংস্কার লক্ষ্য হলেও তিতুমিরের আন্দোলনের অন্যতম লক্ষ্য কী ছিল?
তিতুমির কীসের রাজত্বের কথা ঘোষণা করেন?
কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমিরের সংঘর্ষ বাধে কবে?
ওয়াহাবি আন্দোলন কত খ্রিস্টাব্দে বাংলাদেশে তীব্র আকার ধারণ করে?
কলভিন কে ছিলেন?
কলভিন কবে তিতুমিরের বিরুদ্ধে সিপাহি ও বরকন্দাজ নিয়ে অগ্রসর হন?
গোলাম মাসুম কে ছিলেন?
বসিরহাট থানার দারোগাকে ওয়াহাবি বিদ্রোহীরা হত্যা করেছিল কেন?
তিতুমিরের বিদ্রোহ আর কী নামে পরিচিত?
বিদ্রোহ ঘোষণা হতেই তিতুমির কী বলেন?
তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কীসের প্রতীক হিসেবে?
তিতুমির কী উপাধি ধারণ করেন?
তিতুমিরের অভিষেক অনুষ্ঠান কোথায় হয়?
তিতুমিরের সদর দফতর কোথায় ছিল?
তিতুমিরের প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হন?
মালগুজারি মানে কী?
বাঁশের কেল্লা কীভাবে ধ্বংস হয়?
তিতুমিরের জীবনীকারের নাম কী?
তিতুমিরের অনুগামীরা কীসের বিরোধী ছিলেন?
মিসকিন শাহ কে ছিলেন?
কে তিতুমিরকে নিয়ে গান লিখেছেন?
তিতুমিরের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
ফরাজি আন্দোলন কোথায় জনপ্রিয় হয়ে উঠেছিল?
ফরাজি শব্দের অর্থ কী?
দুদু মিয়াঁ কে ছিলেন?
দুদু মিয়াঁর অন্য নাম কী?
ফরাজিদের বেজুম্মাওয়ালা বলা হত কেন?
ফরাজি আন্দোলনের অন্য নাম কী?
হাজি শরিয়ত উল্লাহের মতে ইংরেজ অধিকৃত ভারতবর্ষ কী ছিল?
আদি-ইসলামীয় সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন কে?
দুদু মিয়াঁ জমি নিয়ে কী প্রচার করেছিলেন?
দুদু মিয়াঁর আদর্শে কারা অনুপ্রাণিত হয়?
দুদু মিয়াঁ যে প্রশাসনটি গড়ে তোলেন তার নাম কী?
ফরাজি খিলাফতের শীর্ষব্যক্তিকে কী বলা হত?
হচ্ছা কথার অর্থ কী?
দুদু মিয়াঁর প্রধান কার্যালয় কোথায় ছিল?
ফরাজিরা জমিদারদের দুর্গা পূজার কর দিতেন না কেন?
ফরাজিরা পির ও মুরিদের নাম বদলে কী রাখেন?
দুদু মিয়াঁ কবে সংগ্রাম ঘোষণা করেন?
দুদু মিয়াঁ কত খ্রিস্টাব্দে গ্রেফতার হন?
দুদু মিয়াঁর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন?
ভারতের প্রথম নীলকর কে ছিলেন?
কে ভারতে প্রথম নীল শিল্প গড়ে তোলেন?
নীল বিদ্রোহে কৃষকদের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন?
নীল বিদ্রোহে চাষি ছাড়াও কারা অংশ নেন?
শিল্পবিপ্লব কোন্ দেশে প্রথম হয়?
বাংলায় নীল চাষ মূলত কারা প্রবর্তন করেন?
ব্রিটিশ মূলধন সর্বপ্রথম কোন্ কাজে বিনিয়োগ করা হয়?
কোন আইনে শ্বেতাঙ্গরা ভারতে জমি কেনার অধিকার পান?
নীলকররা কেমন মানুষ ছিলেন?
নীলচাষ না করলে চাষিদের কী করা হত?
নীলকররা গ্রামে কিছু রাস্তাঘাট করেছিলেন কেন?
দাদন নিলে কৃষকরা কীসে বাধ্য থাকত?
তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল?
নীল বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
স্যামুয়েল ফেডি কে ছিলেন?
রেনি কোথাকার নীল কুঠিয়াল ছিলেন?
নীল বিদ্রোহ কবে প্রথম শুরু হয়?
নীলবিদ্রোহ প্রথম কোথায় হয়?
নীল বিদ্রোহকালে বাংলার বেশিরভাগ জমিদার জোতদাররা কাকে সমর্থন করেছিল?
বাংলাদেশের ওয়াট-টাইলার কাদের বলা হত?
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
নীল বিদ্রোহের কাহিনি কোন্ কোন্ পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
নীলদর্পণ নাটকটি কার লেখা?
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন?
নীলচাষিদের অভিযোগ খতিয়ে দেখতে যে কমিশনটি গঠিত হয় তার নাম কী?
1868 খ্রিস্টাব্দের অষ্টম আইনে কী বলা হয়?
নীল বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিলেন?
মহাবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়?
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –
- 1859 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
- 1865 খ্রিস্টাব্দে
- 1878 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1865 খ্রিস্টাব্দে
ঔপনিবেশিক ভারতে ‘দ্বিতীয় অরণ্য আইন’ পাস হয় –
- 1870 খ্রিস্টাব্দে
- 1878 খ্রিস্টাব্দে
- 1880 খ্রিস্টাব্দে
- 1892 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1878 খ্রিস্টাব্দে
1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –
- দুটি স্তরে
- তিনটি স্তরে
- চারটি স্তরে
- পাঁচটি স্তরে
উত্তর – 2. তিনটি স্তরে
চুয়াড় বিদ্রোহ হয়েছিল –
- মেদিনীপুরে
- কলকাতায়
- মুরশিদাবাদে
- নদিয়ায়
উত্তর – 1. মেদিনীপুরে
ধাদকার শ্যামগঞ্জন যে বিদ্রোহের নেতা ছিলেন, তার নাম –
- মুন্ডা বিদ্রোহ
- সাঁওতাল বিদ্রোহ
- কোল বিদ্রোহ
- চুয়াড় বিদ্রোহ
উত্তর – 4. চুয়াড় বিদ্রোহ
দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন –
- সিধু
- তিতুমির
- বিরসা মুন্ডা
- দুর্জন সিং
উত্তর – 4. দুর্জন সিং
কোল বিদ্রোহ (1831-1832 খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয়েছিল –
- মেদিনীপুরে
- ঝাড়গ্রামে
- ছোটোনাগপুরে
- রাঁচিতে
উত্তর – 3. ছোটোনাগপুরে
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –
- চুয়াড় বিদ্রোহ
- কোল বিদ্রোহ
- সাঁওতাল হুল
- মুন্ডা বিদ্রোহ
উত্তর – 2. কোল বিদ্রোহ
কোল বিদ্রোহ হয়েছিল –
- 1707 খ্রিস্টাব্দে
- 1731-1732 খ্রিস্টাব্দে
- 1831 খ্রিস্টাব্দে
- 1931 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1831 খ্রিস্টাব্দে
দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় –
- কোল বিদ্রোহের পরে
- মুন্ডা বিদ্রোহের পরে
- সাঁওতাল বিদ্রোহের পরে
- ভিল বিদ্রোহের পরে
উত্তর – 1. কোল বিদ্রোহের পরে
সাঁওতাল বিদ্রোহ হয়েছিল –
- 1809 খ্রিস্টাব্দে
- 1855 খ্রিস্টাব্দে
- 1857 খ্রিস্টাব্দে
- 1865 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1855 খ্রিস্টাব্দে
সাঁওতাল বিদ্রোহের নেতা হলেন –
- সিধু
- ধীরেন্দ্রনাথ
- বুদ্ধু ভগত
- ঝিন্দরাই মানকি
উত্তর – 1. সিধু
সাঁওতাল বিদ্রোহ হয়েছিল –
- নারকেলবেড়িয়ায়
- চট্টগ্রামে
- ভগনাডিহিতে
- বারাসতে
উত্তর – 3. ভগনাডিহিতে
সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীকী রূপ ছিল –
- শালগাছ
- সেগুন গাছ
- শিমুল গাছ
- কোনোটিই নয়
উত্তর – 1. শালগাছ
সাঁওতালদের কাছ থেকে পণ্য কেনার জন্য ব্যবহার করা হত যে বাটখারা, তার নাম –
- কেনারাম
- গিরা
- বেচারাম
- চার
উত্তর – 1. কেনারাম
সাঁওতালদের কাছে পণ্য বিক্রয় করার জন্য ব্যবহার করা হত যে বাটখারা, তার নাম –
- কেনারাম
- বেচারাম
- গিরা
- চার
উত্তর – 2. বেচারাম
সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী দুটি উপজাতি গোষ্ঠী হল –
- মুন্ডা ও হো
- হো ও ভুয়ান
- ওঁরাও ও মুন্ডা
- মাল ও ভুয়ান
উত্তর – 4. মাল ও ভুয়ান
খেরওয়ার বলতে বোঝায় –
- প্রলয়ের দিন
- সাঁওতালদের স্বাধীন সত্তা
- ঈশ্বর প্রদর্শিত পথ
- নবজাগরণ
উত্তর – 2. সাঁওতালদের স্বাধীন সত্তা
সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তিসংগ্রাম’। এটি বলেছেন –
- নরহরি কবিরাজ
- রমেশচন্দ্র মজুমদার
- বরুণ দে
- সুপ্রকাশ রায়
উত্তর – 4. সুপ্রকাশ রায়
কোন্ বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত?
- মুন্ডা
- সাঁওতাল
- কোল
- ভিল
উত্তর – 1. মুন্ডা
মুন্ডা বিদ্রোহ হয়েছিল-
- 1810-1811 খ্রিস্টাব্দে
- 1855 খ্রিস্টাব্দে
- 1885 খ্রিস্টাব্দে
- 1899-1900 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1899-1900 খ্রিস্টাব্দে
মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন –
- সুই মুন্ডা
- সিধু
- বিরসা মুন্ডা
- মঙ্গল পাণ্ডে
উত্তর – 3. বিরসা মুন্ডা
সিং বোঙা হল –
- সূর্য দেবতা
- বায়ুদেবতা
- জলদেবতা
- আকাশ দেবতা
উত্তর – 1. সূর্য দেবতা
মুন্ডা সমাজে ‘সিং বোঙা’ বা ‘সূর্য দেবতা’ নামে পূজিত হন –
- সুগান মুন্ডা
- বিরসা মুন্ডা
- সুই মুন্ডা
- সিং মুন্ডা
উত্তর – 2. বিরসা মুন্ডা
ধরতি আবা কথার অর্থ হল –
- পৃথিবীর পিতা
- একমাত্র নেতা
- পৃথিবীর ভগবান
- পৃথিবীর মালিক
উত্তর – 1. পৃথিবীর পিতা
বিরসা মুন্ডা মারা যান –
- কলেরা রোগে
- যক্ষ্মা রোগে
- কুষ্ঠ রোগে
- অনাহারে
উত্তর – 1. কলেরা রোগে
ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হত –
- কোল বিদ্রোহে
- ভিল বিদ্রোহে
- রংপুর বিদ্রোহে
- পাবনা বিদ্রোহে
উত্তর – 3. রংপুর বিদ্রোহে
রংপুর বিদ্রোহে নুরুলউদ্দিনের সহকারী ছিলেন-
- দয়ারাম শীল
- শিউরাম
- দেবী সিংহ
- তিতুমির
উত্তর – 1. দয়ারাম শীল
ভিল বিদ্রোহ হয়েছিল –
- 1819 খ্রিস্টাব্দে
- 1839 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1898 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1819 খ্রিস্টাব্দে
ভিল বিদ্রোহের নেতা ছিলেন –
- জোয়া ভগত
- মজনু শাহ
- ভৈরব
- শিউরাম
উত্তর – 4. শিউরাম
সন্ন্যাসী-ফকির বিদ্রোহ শুরু হয় –
- 1763 খ্রিস্টাব্দে
- 1797 খ্রিস্টাব্দে
- 1855 খ্রিস্টাব্দে
- 1900 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1763 খ্রিস্টাব্দে
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন –
- রানি কর্ণাবতী
- রানি শিরোমণি
- দেবী চৌধুরাণী
- রানি দুর্গাবতী
উত্তর – 3. দেবী চৌধুরাণী
সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে ‘পেশাদার ডাকাতদের উপদ্রব’ বলেছেন –
- উইলিয়ম বেন্টিঙ্ক
- ওয়ারেন হেস্টিংস
- লর্ড কর্নওয়ালিস
- উইলিয়ম হান্টার
উত্তর – 2. ওয়ারেন হেস্টিংস
ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন –
- সৈয়দ আহমদ
- দুদু মিঞা
- মজনু শাহ
- শরিয়ৎউল্লাহ
উত্তর – 1. সৈয়দ আহমদ
বারাসত বিদ্রোহে নেতৃত্ব দেন –
- দুদু মিঞা
- দিগম্বর বিশ্বাস
- তিতুমির
- বিরসা মুন্ডা
উত্তর – 3. তিতুমির
তিতুমিরের প্রকৃত নাম ছিল –
- চিরাগ আলি
- হায়দার আলি
- মির নিশার আলি
- তোরাপ আলি
উত্তর – 3. মির নিশার আলি
বালাকোটের যুদ্ধে ওয়াহাবিরা পরাজিত হয় –
- শিখদের কাছে
- গোর্খাদের কাছে
- মারাঠিদের কাছে
- ব্রিটিশদের কাছে
উত্তর – 1. শিখদের কাছে
হাজি শরিয়ৎউল্লাহ ফরাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন-
- 1818 খ্রিস্টাব্দে
- 1820 খ্রিস্টাব্দে
- 1850 খ্রিস্টাব্দে
- 1855 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1820 খ্রিস্টাব্দে
ফরাজি আন্দোলনের অপর নাম –
- তারিকা-ই-মহম্মদীয়া
- মিঞা আন্দোলন
- পাগলী আন্দোলন
- আগস্ট আন্দোলন
উত্তর – 2. মিঞা আন্দোলন
ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল –
- ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ করা
- সংস্কারসাধন করা
- ইসলাম ধর্মের সংস্কারসাধন
- কৃষক আন্দোলন গড়ে তোলা
উত্তর – 3. ইসলাম ধর্মের সংস্কারসাধন
পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন –
- মজনু শাহ
- করিম শাহ
- দুদু মিঞা
- তিতুমির
উত্তর – 2. করিম শাহ
পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল –
- ঢাকাতে
- যশোহরে
- খুলনাতে
- ময়মনসিংহে
উত্তর – 4. ময়মনসিংহে
ভারতে প্রথম নীলচাষ শুরু হয় –
- 1777 খ্রিস্টাব্দে
- 1797 খ্রিস্টাব্দে
- 1859 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1777 খ্রিস্টাব্দে
ভারতের প্রথম নীলকর হলেন –
- জেমস মিল
- মেকলে
- লুই বোনার্ড
- ডেইট্রিক ব্রান্ডিস
উত্তর – 3. লুই বোনার্ড
ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন যে ইংরেজ বণিক –
- লুই বোনার্ড
- উইলিয়ম হান্টার
- জেমস লঙ
- কার্ল ব্ল্যাম
উত্তর – 4. কার্ল ব্ল্যাম
1859 খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল –
- নদিয়ায়
- বীরভূমে
- বর্ধমানে
- মালদহে
উত্তর – 1. নদিয়ায়
নীল বিদ্রোহের নেতা ছিলেন –
- বিষ্ণুচরণ বিশ্বাস
- লুই বোনার্ড
- দীনবন্ধু মিত্র
- মধুসূদন দত্ত
উত্তর – 1. বিষ্ণুচরণ বিশ্বাস
বাংলাদেশের ‘ওয়াট-টাইলার’ নামে পরিচিত ছিলেন-
- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস
- ভবানী পাঠক
- মজনু শাহ
- দীনবন্ধু মিত্র
উত্তর – 1. দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস
বাংলার নানাসাহেব বলা হয় –
- রামরতন মল্লিককে
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে
- দিগম্বর বিশ্বাসকে
- দীনবন্ধু মিত্রকে
উত্তর – 1. রামরতন মল্লিককে
পাবনা বিদ্রোহের নেতা ছিলেন –
- ঈশানচন্দ্র রায়
- দিগম্বর বিশ্বাস
- রফিক মণ্ডল
- নুরুলউদ্দিন
উত্তর – 1. ঈশানচন্দ্র রায়
পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয় –
- গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকায়
- বঙ্গদর্শন পত্রিকায়
- সমাচারদর্পণ পত্রিকায়
- বামাবোধিনী পত্রিকায়
উত্তর – 1. গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকায়
শূন্যস্থান পূরণ করো।
___-এর অধীনে প্রথম বন বিভাগ স্থাপিত হয়েছিল।
উত্তর – ডিয়েট্রিক ব্র্যান্ডিস -এর অধীনে প্রথম বন বিভাগ স্থাপিত হয়েছিল।
ভয়েলকার ভারতে আসেন ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ভয়েলকার ভারতে আসেন 1894 খ্রিস্টাব্দে।
চুয়াড় শব্দটি এসেছে ___ শব্দ থেকে।
উত্তর – চুয়াড় শব্দটি এসেছে চার শব্দ থেকে।
চুয়াড়রা পাইক হিসেবে কাজ করে বিনিময়ে জমিদারদের কাছ থেকে যে জমি লাভ করত, তাকে বলা হত ___ জমি।
উত্তর – চুয়াড়রা পাইক হিসেবে কাজ করে বিনিময়ে জমিদারদের কাছ থেকে যে জমি লাভ করত, তাকে বলা হত পাইকান জমি।
চুয়াড় বিদ্রোহ শুরু হয়েছিল ___ খ্রিস্টাব্দে।
উত্তর – চুয়াড় বিদ্রোহ শুরু হয়েছিল 1798 খ্রিস্টাব্দে।
মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন ___।
উত্তর – মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানি শিরোমণি।
চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন ___।
উত্তর – চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রাফসেজ।
___ উপজাতির লোকেরা কৃষিজমিকে ‘ঈশ্বরপ্রদত্ত’ বলে মনে করত।
উত্তর – কোল উপজাতির লোকেরা কৃষিজমিকে ‘ঈশ্বরপ্রদত্ত’ বলে মনে করত।
রাঁচি জেলার ___ ও ___ সম্প্রদায় প্রথম কোল বিদ্রোহ ঘোষণা করেছিল।
উত্তর – রাঁচি জেলার মুন্ডা ও ওঁরাও সম্প্রদায় প্রথম কোল বিদ্রোহ ঘোষণা করেছিল।
কোল উপজাতির ___ চাষের সঙ্গে ঐতিহ্যগত বিরোধ ছিল।
উত্তর – কোল উপজাতির আফিম চাষের সঙ্গে ঐতিহ্যগত বিরোধ ছিল।
সুই মুন্ডা ছিলেন ___ বিদ্রোহের অন্যতম নেতা।
উত্তর – সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা।
কোলদের জন্য ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠন করা হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – কোলদের জন্য ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠন করা হয় 1834 খ্রিস্টাব্দে।
আদিবাসী সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন হল ___।
উত্তর – আদিবাসী সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন হল খেরওয়ারি।
হুল কথাটির অর্থ হল ___।
উত্তর – হুল কথাটির অর্থ হল বিদ্রোহ।
চল্ চল্ ভগনাডিহি’ – এই আহ্বান দিয়েছিল ___।
উত্তর – চল্ চল্ ভগনাডিহি’ – এই আহ্বান দিয়েছিল সিধু ও কানু।
The Santal Insurrection of 1855-1857 গ্রন্থটি লিখেছেন ___।
উত্তর – The Santal Insurrection of 1855-1857 গ্রন্থটি লিখেছেন কালীকিংকর দত্ত।
সাঁওতাল বিদ্রোহকে ‘নিম্নশ্রেণির গণবিদ্রোহ’ বলে অভিহিত করেছেন ___।
উত্তর – সাঁওতাল বিদ্রোহকে ‘নিম্নশ্রেণির গণবিদ্রোহ’ বলে অভিহিত করেছেন নরহরি কবিরাজ।
বর্তমানে ___ বিদ্রোহের স্মরণে ‘হুল দিবস’ পালিত হয়।
উত্তর – বর্তমানে সাঁওতাল বিদ্রোহের স্মরণে ‘হুল দিবস’ পালিত হয়।
মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল ___।
উত্তর – মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল রাঁচি।
মুন্ডারা রানি ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র প্রেরণ করে ___ খ্রিস্টাব্দে।
উত্তর – মুন্ডারা রানি ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র প্রেরণ করে 1886 খ্রিস্টাব্দে।
বিরসা মুন্ডা ___ খ্রিস্টাব্দে মুন্ডাদের উদ্দেশে ধর্মরাজ্য প্রতিষ্ঠার ডাক দেন।
উত্তর – বিরসা মুন্ডা 1895 খ্রিস্টাব্দে মুন্ডাদের উদ্দেশে ধর্মরাজ্য প্রতিষ্ঠার ডাক দেন।
Birsha Munda and His Movement 1874-1901 গ্রন্থের লেখক হলেন ___।
উত্তর – Birsha Munda and His Movement 1874-1901 গ্রন্থের লেখক হলেন কুমার সুরেশ সিং।
মধ্য ভারতে খান্দেশ-এর ভিল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ___।
উত্তর – মধ্য ভারতে খান্দেশ-এর ভিল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন শিউরাম।
ভিল বিদ্রোহ দমনে প্রধান ভূমিকা নিয়েছিলেন ___।
উত্তর – ভিল বিদ্রোহ দমনে প্রধান ভূমিকা নিয়েছিলেন জেনারেল আউট্রাম।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূচনা হয় ___।
উত্তর – সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূচনা হয় ঢাকায়।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে ফকিরদের ক্ষোভের কারণ ছিল ___।
উত্তর – সন্ন্যাসী-ফকির বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে ফকিরদের ক্ষোভের কারণ ছিল তীর্থকর।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ___।
উত্তর – সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ভবানী পাঠক।
নাটোরের জমিদার ___ সন্ন্যাসী-ফকিরদের বিদ্রোহে সমর্থন জানাননি।
উত্তর – নাটোরের জমিদার রানি ভবানী সন্ন্যাসী-ফকিরদের বিদ্রোহে সমর্থন জানাননি।
দার-উল-হারব কথার অর্থ হল ___।
উত্তর – দার-উল-হারব কথার অর্থ হল বিধর্মীদের দেশ।
ওয়াহাবি’ বলতে বোঝায় ___।
উত্তর – ওয়াহাবি’ বলতে বোঝায় নবজাগরণ।
মালগুজারি কথার অর্থ হল ___।
উত্তর – মালগুজারি কথার অর্থ হল খাজনা।
বাংলায় ‘ওয়াহাবি আন্দোলন’-এর সময় গভর্নর-জেনারেল ছিলেন ___।
উত্তর – বাংলায় ‘ওয়াহাবি আন্দোলন’-এর সময় গভর্নর-জেনারেল ছিলেন উইলিয়ম বেন্টিঙ্ক।
___ ছিলেন বারাসত বিদ্রোহের নেতা।
উত্তর – তিতুমির ছিলেন বারাসত বিদ্রোহের নেতা।
তিতুমিরের অনুগামীরা নিজেদের ___ নামে ডাকতেন।
উত্তর – তিতুমিরের অনুগামীরা নিজেদের হেদায়েতী নামে ডাকতেন।
হেদায়েতী কথার অর্থ ___।
উত্তর – হেদায়েতী কথার অর্থ সঠিক পথে পরিচালনা।
তিতুমিরের আন্দোলন ছিল ‘অন্ধ মুসলিম জেহাদ’ বলেছেন ___।
উত্তর – তিতুমিরের আন্দোলন ছিল ‘অন্ধ মুসলিম জেহাদ’ বলেছেন অভিজিৎ দত্ত।
জমি আল্লাহর দান, বলেছিলেন ___।
উত্তর – জমি আল্লাহর দান, বলেছিলেন দুদু মিঞা।
The Annals of Rural Bengal, 1868 গ্রন্থটির লেখক হলেন ___।
উত্তর – The Annals of Rural Bengal, 1868 গ্রন্থটির লেখক হলেন উইলিয়ম হান্টার।
ফরাজি আন্দোলনকারীদের ‘লাল প্রজাতন্ত্রী’ বলেছেন ___।
উত্তর – ফরাজি আন্দোলনকারীদের ‘লাল প্রজাতন্ত্রী’ বলেছেন উইলিয়ম হান্টার।
পাগলপন্থী আদর্শের প্রবর্তন করেন ___।
উত্তর – পাগলপন্থী আদর্শের প্রবর্তন করেন ফকির করিম শাহ।
পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দেন ___।
উত্তর – পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দেন টিপু শাহ।
ডেপুটি কালেক্টর ডানবার-এর বিরুদ্ধে আন্দোলন করেছিল ___।
উত্তর – ডেপুটি কালেক্টর ডানবার-এর বিরুদ্ধে আন্দোলন করেছিল পাগলপন্থীরা।
রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় 1892 খ্রিস্টাব্দে।
দাদন কথার অর্থ হল ___।
উত্তর – দাদন কথার অর্থ হল অগ্রিম অর্থ।
বেএলাকা চাষ বা রায়তি আবাদ-এর ধারণা যুক্ত ছিল ___ চাষের সঙ্গে।
উত্তর – বেএলাকা চাষ বা রায়তি আবাদ-এর ধারণা যুক্ত ছিল নীল চাষের সঙ্গে।
নীল বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন ___।
উত্তর – নীল বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন বিশ্বনাথ সর্দার।
নীল বিদ্রোহের সমর্থনে ___ সংবাদপত্র দাঁড়িয়েছিল।
উত্তর – নীল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র দাঁড়িয়েছিল।
গ্রামে গ্রামে ঘুরে নীলচাষিদের দুর্দশার কাহিনি নিয়ে সংবাদপত্রে লেখালেখি করতেন ___।
উত্তর – গ্রামে গ্রামে ঘুরে নীলচাষিদের দুর্দশার কাহিনি নিয়ে সংবাদপত্রে লেখালেখি করতেন শিশির কুমার ঘোষ।
নীল কমিশন গঠিত হয় ___ উদ্যোগে।
উত্তর – নীল কমিশন গঠিত হয় জে পি গ্রান্টের উদ্যোগে।
নীলচুক্তি আইন রদ করা হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – নীলচুক্তি আইন রদ করা হয় 1868 খ্রিস্টাব্দে।
প্রথম পাবনা বিদ্রোহ শুরু হয় ___ পরগনায়।
উত্তর – প্রথম পাবনা বিদ্রোহ শুরু হয় ইউসুফশাহী পরগনায়।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. চুয়াড় বিদ্রোহ | A. জোয়া ভগত | 1. → C (দুর্জন সিং) |
| 2. কোল বিদ্রোহ | B. বিরসা মুন্ডা | 2. → A (জোয়া ভগত) |
| 3. সাঁওতাল বিদ্রোহ | C. দুর্জন সিং | 3. → D (সিধু) |
| 4. মুন্ডা বিদ্রোহ | D. সিধু | 4. → B (বিরসা মুন্ডা) |
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. 1763 খ্রিস্টাব্দ | A. সাঁওতাল বিদ্রোহ | 1. → B (সন্ন্যাসী-ফকির বিদ্রোহ) |
| 2. 1798 খ্রিস্টাব্দ | B. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ | 2. → C (চুয়াড় বিদ্রোহ) |
| 3. 1831 খ্রিস্টাব্দ | C. চুয়াড় বিদ্রোহ | 3. → D (কোল বিদ্রোহ) |
| 4. 1855 খ্রিস্টাব্দ | D. কোল বিদ্রোহ | 4. → A (সাঁওতাল বিদ্রোহ) |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
আপনার নির্দেশ অনুযায়ী শুধুমাত্র “উত্তর -” এবং “সঠিক উত্তর -” শব্দগুলোকে বোল্ড করে নিচে দেওয়া হলো:
চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং।
উত্তর – ঠিক।
চুয়াড় বিদ্রোহের পর জঙ্গলমহল জেলা তৈরি করা হয়।
উত্তর – ঠিক।
কোল বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – কোল বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধু ভগত।
মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন ‘অরণ্যের অধিকার’।
উত্তর – ঠিক।
সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু।
ভগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে।
উত্তর – ঠিক।
রংপুর বিদ্রোহ হয়েছিল 1883 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – রংপুর বিদ্রোহ হয়েছিল 1783 খ্রিস্টাব্দে।
রংপুর বিদ্রোহ হয়েছিল কোম্পানির ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে।
উত্তর – ঠিক।
রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুলউদ্দিন।
উত্তর – ঠিক।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহ শুরু হয়েছিল 1863 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – সন্ন্যাসী-ফকির বিদ্রোহ শুরু হয়েছিল 1763 খ্রিস্টাব্দে।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক।
উত্তর – ঠিক।
ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিকা-ই-মহম্মদীয়া।
উত্তর – ঠিক।
ওয়াহাবি কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ।
ভারতে শাহ ওয়ালিউল্লাহ ওয়াহাবি আন্দোলন শুরু করেন।
উত্তর – ঠিক।
ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ ব্রেলভি।
উত্তর – ঠিক।
1731 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ নিহত হন।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ নিহত হন।
বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মির নিশার আলি বা তিতুমির।
উত্তর – ঠিক।
মির নিশার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।
উত্তর – ঠিক।
ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – ফরাজি একটি ধর্মীয় সম্প্রদায়ের নাম।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি: কোম্পানি সরকার অরণ্য আইন চালু করেছিল।
ব্যাখ্যা 1: দেশের জাতীয়তাবোধে আঘাত করেছিল।
ব্যাখ্যা 2: আদিবাসীদের জীবন-জীবিকায় আঘাত করেছিল।
ব্যাখ্যা 3: বুদ্ধিজীবীদের সংগঠিত করেছিল।
উত্তর – ব্যাখ্যা 2: আদিবাসীদের জীবন-জীবিকায় আঘাত করেছিল।
বিবৃতি: 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে।
ব্যাখ্যা 1: সাঁওতালরা খুব কলহপ্রিয় জাতি।
ব্যাখ্যা 2: সাঁওতালরা ঔপনিবেশিক শাসক, জমিদার, ইজারাদার, মহাজনদের অত্যাচার ও শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্রোহ করেছিল।
ব্যাখ্যা 3: সাঁওতালরা দিল্লির সিংহাসন দখল করতে চেয়েছিল।
উত্তর – ব্যাখ্যা 2: সাঁওতালরা ঔপনিবেশিক শাসক, জমিদার, ইজারাদার, মহাজনদের অত্যাচার ও শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্রোহ করেছিল।
বিবৃতি: তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ‘ধর্মীয় আন্দোলন’ বলে মনে করেন।
ব্যাখ্যা 1: তিতুমির হিন্দুদের আন্দোলনে অংশ নিতে দেননি।
ব্যাখ্যা 2: তিতুমির শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান।
ব্যাখ্যা 3: তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল।
উত্তর – ব্যাখ্যা 3: তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল।
আজকে এই আমাদের আর্টিকেলে মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়, “প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
Class 10 History Notes WBBSE – দশম শ্রেণি ইতিহাস নোটস
| Chapter | Study Materials |
|---|---|
1.
ইতিহাসের ধারণা | |
2.
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা | |
3.
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | |
4.
সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | |
5.
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) | |
6.
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন | |
7.
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন | |
8.
ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) |
1





মন্তব্য করুন