আজকে আমরা এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণি) ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলি মাধ্যমিক বার্ষিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়শই আসে।
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়: সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা (অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)

পূর্ণবাক্যে উত্তর দাও।
বাংলাদেশে প্রথম সাপ্তাহিক সাময়িকপত্রের আবির্ভাব কত খ্রিস্টাব্দে হয়েছিল?
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িকপত্রের নাম কী?
উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কী ছিল?
প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি?
সম্বাদ কৌমুদীর সম্পাদনা কে করেন?
সম্বাদ কৌমুদী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
বামাবোধিনী সভা কবে স্থাপিত হয়?
বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো।
বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল?
বামাবোধিনী পত্রিকার প্রচার বন্ধ হয় কত খ্রিস্টাব্দে?
কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট সাপ্তাহিক পত্রিকার আবির্ভাব ঘটে?
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন?
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথমে কোন ভাষায় প্রকাশিত হত?
ইংরেজি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কবে থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে?
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়?
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হয়?
নীলকরদের অত্যাচারের কথা কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
হুতোম প্যাঁচার নকশার প্রথম ভাগ কবে প্রকাশিত হয়?
হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন?
হুতোম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ কী তুলে ধরেছিলেন?
বিদ্যোৎসাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন?
নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হয়?
নীলদর্পণ নাটক কোন্ পটভূমিকায় লেখা হয়েছিল?
নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন বলে মনে করা হয়?
নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন?
গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন?
গ্রামবার্তা প্রকাশিকা কবে থেকে প্রকাশিত হয়?
হরিনাথ মজুমদার কী নামে পরিচিত ছিলেন?
প্রাচ্যবাদী কাদের বলা হয়?
প্রাচ্যশিক্ষার একজন সমর্থকের নাম লেখো।
পাশ্চাত্যবাদী কাদের বলা হয়?
পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো।
কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
বারাণসী সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
কোন্ আইনে ভারতীয় শিক্ষাখাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা প্রথম বলা হয়েছে?
জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন (জনশিক্ষা কমিটি) কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?
কোন্ গভর্নর জেনারেলের আমলে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়েছিল?
থমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন?
কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়?
কীসের দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যেকার দ্বন্দ্বের অবসান ঘটে?
কোন্ গভর্নর জেনারেল ইংরেজি শিক্ষাকে (পাশ্চাত্য শিক্ষাকে) সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেন?
পাশ্চাত্য শিক্ষা কত খ্রিস্টাব্দে সরকারি শিক্ষানীতিরূপে ঘোষিত হয়?
শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?
শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করেন?
শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
কত খ্রিস্টাব্দে বিশপস কলেজ প্রতিষ্ঠিত হয়?
হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা যুক্ত ছিলেন?
হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
হিন্দু কলেজের বর্তমান নাম কী?
কলকাতার হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে?
পটলডাঙা অ্যাকাডেমি-এর বর্তমান নাম কী?
কলকাতায় হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন?
হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
ক্যালকাটা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
কোন্ বছর কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল?
কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন-এর বর্তমান নাম কী?
কত খ্রিস্টাব্দে বোম্বাইতে Board of Education গঠিত হয়?
স্যার চার্লস উড কে ছিলেন?
কত খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয়?
শিক্ষা-সংক্রান্ত কোন্ প্রতিবেদনকে ম্যাগনাকার্টা (Magna-Carta) বলা হয়?
বিদ্যাসাগর কোথায় ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
বিদ্যাসাগর নদিয়া, বর্ধমান ও হুগলি জেলায় ক-টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
কত খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয়?
কে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন?
ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কী?
কত খ্রিস্টাব্দে অ্যাংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়?
অ্যাংলো-হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন?
শব্দকল্পদ্রুম নামক সংস্কৃত অভিধানের রচয়িতা কে?
কলকাতা মেডিক্যাল কলেজ কোন্ বড়োলাটের আমলে স্থাপিত হয়?
কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
কলকাতা মেডিক্যাল কলেজ অপর কী নামে পরিচিত ছিল?
কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম কবে শব ব্যবচ্ছেদ করা হয়?
কে প্রথম এদেশে ডাক্তারি পাঠক্রমের মধ্যে শব ব্যবচ্ছেদ অন্তর্ভুক্ত করেন?
মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত?
মেডিক্যাল কলেজ থেকে প্রথম কোন্ মুসলিম ছাত্র ডাক্তারি পাস করেন?
ইংরেজ আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
কার সুপারিশের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলার কে ছিলেন?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলার কে ছিলেন?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য বা ভাইস-চ্যান্সেলারের নাম কী?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা?
বাংলার প্রথম মহিলা স্নাতক কারা?
ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত দুজন নোবেলজয়ী ভারতীয়ের নাম লেখো।
ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন?
কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়?
ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
ব্রাহ্মসমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
আত্মীয়সভা কবে প্রতিষ্ঠিত হয়?
আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন?
সঙ্গত সভা কে প্রতিষ্ঠা করেন?
তিন আইন কত খ্রিস্টাব্দে পাস হয়?
সতীদাহপ্রথা কী?
কোন্ সমাজসংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহপ্রথা রদ হয়?
সতীদাহপ্রথা নিবারণ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়?
সতীদাহ নিবারণ আইন কে পাস করেন?
আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
রাজা রামমোহন রায় কোন্ পত্রিকায় সতীদাহপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন?
ডিরোজিও কে ছিলেন?
নব্যবঙ্গ (ইয়ং বেঙ্গল) কাদের বলা হয়?
ডিরোজিও কোন্ কলেজে শিক্ষকতা করতেন?
নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখো।
নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম লেখো।
‘ফকির অফ জঙ্ঘিরা’ কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন?
কোন্ পত্রিকায় বিধবাবিবাহকে শাস্ত্রসম্মত প্রমাণ করে প্রবন্ধ প্রকাশিত হয়?
কোন্ সমাজসংস্কারকের আন্দোলনের ফলে বিধবাবিবাহ আইন পাস হয়?
বিধবাবিবাহ আইন কবে পাস হয়?
কোন্ বড়োলাটের আমলে বিধবাবিবাহ আইন পাস হয়?
কত খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে ‘Widow Marriage Association’ প্রতিষ্ঠিত হয়?
হাজি মহম্মদ মহসিন কে ছিলেন?
রামমোহন কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?
‘তুহাফত-উল-মুয়াহিদ্দিন’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর কে ব্রাহ্মসমাজের নেতৃত্ব দিয়েছিলেন?
দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন?
আদি ব্রাহ্মসমাজ ও ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কবে দ্বিধাবিভক্ত হয়?
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
আদি ব্রাহ্মসমাজের নেতা কে ছিলেন?
সাধারণ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কারা?
কোন্ বছর সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়?
নববিধান ব্রাহ্মসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কেশবচন্দ্র সেন কত খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন?
‘যত মত তত পথ’ – এই মতের প্রবক্তা কে?
রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম লেখো।
‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না’ – কে বলেছেন?
লালন ফকিরের জন্ম কোথায় হয়?
গোঁসাইজি নামে কে পরিচিত ছিলেন?
বিজয়কৃষ্ণ গোস্বামীর যোগসাধনা বিষয়ক গ্রন্থের নাম কী?
বাংলায় কোন্ শতককে নবজাগরণের শতক বলা হয়?
কে উনিশ শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন?
কত খ্রিস্টাব্দে হাজি মহম্মদ মহসিন হুগলি জেলায় জন্মগ্রহণ করেন?
কত খ্রিস্টাব্দে লালন ফকির জন্মগ্রহণ করেন?
কত খ্রিস্টাব্দে হাজি মহম্মদ মহসিন মারা যান?
কত খ্রিস্টাব্দে সনদ আইন (চার্টার অ্যাক্ট) পাস হয়, যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শিক্ষাখাতে বছরে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়?
হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ক্যালকাটা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
কত খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়?
মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে পেশ করা হয়?
কত খ্রিস্টাব্দে লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক পাশ্চাত্য শিক্ষাখাতে সরকারি অর্থব্যয় করার সিদ্ধান্ত ঘোষণা করেন?
লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন?
বিজয়কৃষ্ণ গোস্বামী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুনের উদ্যোগে কত খ্রিস্টাব্দে ‘হিন্দু ফিমেল স্কুল’ প্রতিষ্ঠিত হয়?
কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
উডের নির্দেশনামা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
কত খ্রিস্টাব্দে ‘বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদবিষয়ক প্রস্তাব’ নামে একটি পুস্তিকা রচিত হয়?
কত খ্রিস্টাব্দে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়?
কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
কেশবচন্দ্র সেন কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন?
নীলদর্পণ নাটক প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
হুতোম প্যাঁচার নক্শা প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
বামাবোধিনী পত্রিকা প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
কত খ্রিস্টাব্দে বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মসমাজের আচার্য হন?
হুতোম প্যাঁচার নক্শার প্রথম খণ্ড কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
হুতোম প্যাঁচার নক্শার দ্বিতীয় ভাগ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
কত খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন?
সাধারণ ব্রাহ্মসমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
কত খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন তাঁর বিখ্যাত ‘নববিধান’ প্রচার করেন?
কত খ্রিস্টাব্দে লালন ফকির মারা যান?
স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে আমেরিকায় বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন?
স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন?
কত খ্রিস্টাব্দে বিজয়কৃষ্ণ গোস্বামীর মৃত্যু হয়?
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –
- উমেশচন্দ্র দত্ত
- শিশির কুমার ঘোষ
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর – 1. উমেশচন্দ্র দত্ত
বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় –
- 1862 খ্রিস্টাব্দে
- 1863 খ্রিস্টাব্দে
- 1864 খ্রিস্টাব্দে
- 1865 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1863 খ্রিস্টাব্দে
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক (স্বত্বাধিকারী) ছিলেন –
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- কালীপ্রসন্ন সিংহ
- কৃষ্ণদাস পাল
- মধুসূদন রায়
উত্তর – 4. মধুসূদন রায়
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
- হারানচন্দ্র মুখোপাধ্যায়
- মধুসূদন দত্ত
- গিরিশচন্দ্র ঘোষ
- সুভাষচন্দ্র বসু
উত্তর – 3. গিরিশচন্দ্র ঘোষ
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় –
- 1853 খ্রিস্টাব্দে
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1905 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1853 খ্রিস্টাব্দে
হুতোম প্যাঁচার নক্শা প্রথম প্রকাশিত হয় –
- 1760 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
- 1861 খ্রিস্টাব্দে
- 1814 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1861 খ্রিস্টাব্দে
হুতোম প্যাঁচার নক্শায় প্রথম প্রকাশিত নক্শা হল –
- চড়ক
- রথ
- রামলীলা
- দুর্গোৎসব
উত্তর – 1. চড়ক
হুতোম প্যাঁচার নক্শার লেখক কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল –
- হুতোম প্যাঁচা
- প্যাঁচা
- নক্শা
- কালী
উত্তর – 1. হুতোম প্যাঁচা
নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন –
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কালীপ্রসন্ন সিংহ
- দীনবন্ধু মিত্র
উত্তর – 4. দীনবন্ধু মিত্র
নীলদর্পণ নাটক প্রকাশিত হয় –
- 1757 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
- 1799 খ্রিস্টাব্দে
- 1861 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1860 খ্রিস্টাব্দে
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –
- কালীপ্রসন্ন সিংহ
- মাইকেল মধুসূদন দত্ত
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- রেভাঃ জেমস লঙ
উত্তর – 4. রেভাঃ জেমস লঙ
গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হত –
- যশোর থেকে
- রানাঘাট থেকে
- কুষ্টিয়া থেকে
- বারাসত থেকে
উত্তর – 3. কুষ্টিয়া থেকে
ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে –
- বোম্বাইয়ে
- বাংলায়
- মাদ্রাজে
- দিল্লিতে
উত্তর – 2. বাংলায়
ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল –
- রামমোহন রায়
- কালীপ্রসন্ন সিংহ
- ডেভিড হেয়ার
- ড্রিংকওয়াটার বিটন (বেথুন)
উত্তর – 2. কালীপ্রসন্ন সিংহ
সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –
- 1713 খ্রিস্টাব্দে
- 1913 খ্রিস্টাব্দে
- 1813 খ্রিস্টাব্দে
- 1823 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1823 খ্রিস্টাব্দে
মেকলে মিনিট প্রকাশিত হয় –
- লর্ড আমহার্স্টের আমলে
- লর্ড হার্ডিঞ্জের আমলে
- লর্ড মেকলের আমলে
- লর্ড বেন্টিঙ্কের আমলে
উত্তর – 4. লর্ড বেন্টিঙ্কের আমলে
মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন –
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ডেভিড হেয়ার
- ড্রিংকওয়াটার বেথুন
উত্তর – 2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন –
- গৌরমোহন আঢ্য
- প্যারীমোহন বন্দ্যোপাধ্যায়
- অক্ষয়কুমার দত্ত
- কৈলাসচন্দ্র বসু
উত্তর – 1. গৌরমোহন আঢ্য
কলকাতা মেডিক্যাল কলেজ তৈরির জন্য জমি দান করেন –
- মধুসূদন গুপ্ত
- মতিলাল শীল
- লর্ড বেন্টিঙ্ক
- ডিরোজিও
উত্তর – 2. মতিলাল শীল
কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –
- ডঃ এম জে ব্রামলি
- ডঃ এইচ এইচ গুডিব
- ডঃ এন ওয়ালিশ
- ডঃ জে গ্রান্ট
উত্তর – 1. ডঃ এম জে ব্রামলি
কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম মহিলা স্নাতক হলেন –
- বিধুমুখী বসু
- সরোজিনী নাইডু
- কল্পনা দত্ত
- বীণা দাস
উত্তর – 1. বিধুমুখী বসু
প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন –
- চন্দ্রমুখী বসু
- স্বর্ণকুমারী দেবী
- কাদম্বিনী গাঙ্গুলি
- অবলা বসু
উত্তর – 3. কাদম্বিনী গাঙ্গুলি
Calcutta Journal of Medicine সম্পাদনা করেন –
- উইলিয়ম কেরি
- জগদীশচন্দ্র বসু
- মহেন্দ্রলাল সরকার
- রামতনু লাহিড়ী
উত্তর – 3. মহেন্দ্রলাল সরকার
ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় –
- 1902 খ্রিস্টাব্দে
- 1904 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
- 1921 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1902 খ্রিস্টাব্দে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় –
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1859 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1858 খ্রিস্টাব্দে
মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করেন –
- কাদম্বিনী বসু
- চন্দ্রমুখী বসু
- কমলা বসু
- জানকী বসু
উত্তর – 2. চন্দ্রমুখী বসু
হান্টার কমিশন গঠিত হয় –
- 1835 খ্রিস্টাব্দে
- 1857 খ্রিস্টাব্দে
- 1865 খ্রিস্টাব্দে
- 1882 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1882 খ্রিস্টাব্দে
হান্টার কমিশন গঠন করেন –
- লর্ড বেন্টিঙ্ক
- লর্ড ক্যানিং
- লর্ড রিপন
- লর্ড কার্জন
উত্তর – 3. লর্ড রিপন
অ্যাংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন –
- বিদ্যাসাগর
- ডেভিড হেয়ার
- রাধাকান্ত দেব
- রাজা রামমোহন রায়
উত্তর – 4. রাজা রামমোহন রায়
ইন্ডিয়ান অ্যাকাডেমির পূর্বনাম ছিল –
- অ্যাংলো-হিন্দু স্কুল
- হিন্দু স্কুল
- হেয়ার স্কুল
- খ্রিস্টান স্কুল
উত্তর – 1. অ্যাংলো-হিন্দু স্কুল
স্ত্রীশিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন –
- গৌরমোহন বিদ্যালঙ্কার
- বিদ্যাসাগর
- আশুতোষ মুখোপাধ্যায়
- ডেভিড হেয়ার
উত্তর – 1. গৌরমোহন বিদ্যালঙ্কার
সতীদাহপ্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তা হল –
- রেগুলেশন – XVII
- রেগুলেশন – XVI
- রেগুলেশন – XV
- রেগুলেশন – XIV
উত্তর – 1. রেগুলেশন – XVII
সতীদাহপ্রথা রদ হয় –
- 1828 খ্রিস্টাব্দে
- 1829 খ্রিস্টাব্দে
- 1830 খ্রিস্টাব্দে
- 1856 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1829 খ্রিস্টাব্দে
বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় –
- জ্ঞানান্বেষণ
- সর্বশুভকরী
- সুলভ সমাচার
- পরিচারিকা
উত্তর – 2. সর্বশুভকরী
বিধবা পুনর্বিবাহ আইন পাস হয় –
- 1829 খ্রিস্টাব্দে
- 1856 খ্রিস্টাব্দে
- 1857 খ্রিস্টাব্দে
- 1900 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1856 খ্রিস্টাব্দে
ব্রাহ্মধর্মের প্রবর্তক হলেন –
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- রামমোহন রায়
- বিবেকানন্দ
- কেশবচন্দ্র সেন
উত্তর – 2. রামমোহন রায়
ব্রাহ্মসমাজের মুখপাত্র ছিল –
- তত্ত্ববোধিনী পত্রিকা
- পার্থেনন পত্রিকা
- সর্বশুভকরী পত্রিকা
- ক্যালকাটা ম্যাগাজিন
উত্তর – 1. তত্ত্ববোধিনী পত্রিকা
ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন –
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশবচন্দ্র সেন
- শিবনাথ শাস্ত্রী
- আনন্দমোহন বসু
উত্তর – 2. কেশবচন্দ্র সেন
তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন –
- রামমোহন রায়
- কেশবচন্দ্র সেন
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- বিবেকানন্দ
উত্তর – 3. দেবেন্দ্রনাথ ঠাকুর
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন –
- রাজা রামমোহন রায়
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশবচন্দ্র সেন
- শিবনাথ শাস্ত্রী
উত্তর – 3. কেশবচন্দ্র সেন
সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয় –
- 1878 খ্রিস্টাব্দে
- 1880 খ্রিস্টাব্দে
- 1890 খ্রিস্টাব্দে
- 1891 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1878 খ্রিস্টাব্দে
নববিধান প্রতিষ্ঠা করেছিলেন –
- দয়ানন্দ সরস্বতী
- কেশবচন্দ্র সেন
- স্বামী বিবেকানন্দ
- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 2. কেশবচন্দ্র সেন
নব্য বেদান্ত বলা হয় –
- শঙ্করাচার্যের বেদান্তকে
- শ্রীরামকৃষ্ণের মতবাদকে
- স্বামী বিবেকানন্দের মতবাদকে
- স্বামী ব্রহ্মানন্দের মতবাদকে
উত্তর – 3. স্বামী বিবেকানন্দের মতবাদকে
বর্তমান ভারত রচনা করেন –
- স্বামী বিবেকানন্দ
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশবচন্দ্র সেন
- রাজা রামমোহন রায়
উত্তর – 1. স্বামী বিবেকানন্দ
সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –
- বিজয় কৃষ্ণ গোস্বামী
- স্বামী বিবেকানন্দ
- শ্রীরামকৃষ্ণ
- কেশবচন্দ্র সেন
উত্তর – 3. শ্রীরামকৃষ্ণ
Notes on Bengal Renaissance গ্রন্থটি রচনা করেন –
- সুশোভন সরকার
- যদুনাথ সরকার
- সুমিত সরকার
- তনিকা সরকার
উত্তর – 1. সুশোভন সরকার
শূন্যস্থান পূরণ করো।
মধ্যবিত্তশ্রেণি কথাটির উল্লেখ প্রথম যে কাগজে পাওয়া যায় ___।
উত্তর – মধ্যবিত্তশ্রেণি কথাটির উল্লেখ প্রথম যে কাগজে পাওয়া যায় বঙ্গদূত।
সম্বাদ কৌমুদী প্রকাশিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – সম্বাদ কৌমুদী প্রকাশিত হয় 1821 খ্রিস্টাব্দে।
প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রের নাম হল ___।
উত্তর – প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রের নাম হল সংবাদ প্রভাকর।
নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদের জন্য ___ -এর জেল ও জরিমানা হয়।
উত্তর – নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদের জন্য রেভারেন্ড জেমস লঙ -এর জেল ও জরিমানা হয়।
নীলদর্পণ নাটককে ‘আঙ্কল টমস কেবিন’ -এর সমতুল্য বলে মনে করেছেন ___।
উত্তর – নীলদর্পণ নাটককে ‘আঙ্কল টমস কেবিন’ -এর সমতুল্য বলে মনে করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় ___ পত্রিকাকে।
উত্তর – গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাকে।
স্ত্রীশিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন ___।
উত্তর – স্ত্রীশিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন গৌরমোহন বিদ্যালঙ্কার।
উত্তর-পশ্চিম প্রদেশে ‘হালকাবন্দি’ ব্যবস্থা চালু করেন ___।
উত্তর – উত্তর-পশ্চিম প্রদেশে ‘হালকাবন্দি’ ব্যবস্থা চালু করেন জেমস থমসন।
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে।
Downward Filtration Theory -এর প্রবক্তা হলেন ___।
উত্তর – Downward Filtration Theory -এর প্রবক্তা হলেন মেকলে।
প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটান ___।
উত্তর – প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটান লর্ড বেন্টিঙ্ক।
কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে।
শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় 1818 খ্রিস্টাব্দে।
বিশপস্ কলেজ প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – বিশপস্ কলেজ প্রতিষ্ঠিত হয় 1819 খ্রিস্টাব্দে।
ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন ___।
উত্তর – ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার।
কলকাতায় ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠা করেন ___।
উত্তর – কলকাতায় ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ।
জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় 1830 খ্রিস্টাব্দে।
লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে।
হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয় 1849 খ্রিস্টাব্দে।
হিন্দু বালিকা বিদ্যালয় -এর বর্তমান নাম হল ___।
উত্তর – হিন্দু বালিকা বিদ্যালয় -এর বর্তমান নাম হল বেথুন স্কুল।
হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল ___ বিস্তারের লক্ষ্যে।
উত্তর – হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল শিক্ষা বিস্তারের লক্ষ্যে।
ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় ___।
উত্তর – ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে।
রাজা রামমোহন রায় ___ পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন।
উত্তর – রাজা রামমোহন রায় সম্বাদ কৌমুদী পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন।
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন ___।
উত্তর – অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন ডিরোজিও।
নব্যবঙ্গ গোষ্ঠীর একটি পত্রিকার নাম হল ___।
উত্তর – নব্যবঙ্গ গোষ্ঠীর একটি পত্রিকার নাম হল জ্ঞানান্বেষণ।
ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয় ___।
উত্তর – ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয় ডিরোজিও -কে।
মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম হল ___।
উত্তর – মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম হল বিদ্যাসাগর কলেজ।
লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয় ___ পত্রিকায়।
উত্তর – লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয় গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়।
নব্য বৈষ্ণবধর্মের প্রবক্তা ছিলেন ___।
উত্তর – নব্য বৈষ্ণবধর্মের প্রবক্তা ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।
1888 খ্রিস্টাব্দে ঢাকায় গেণ্ডারিয়া আশ্রম গড়ে তোলেন ___।
উত্তর – 1888 খ্রিস্টাব্দে ঢাকায় গেণ্ডারিয়া আশ্রম গড়ে তোলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।
উনিশ শতকের নবজাগরণের ফলে ___ সাহিত্যের বিকাশ ঘটে।
উত্তর – উনিশ শতকের নবজাগরণের ফলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে।
উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলেছেন ___।
উত্তর – উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলেছেন অশোক মিত্র।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
| ক-স্তম্ভ | খ-স্তন্ত | উত্তর |
| A. ন্যাশনাল পেপার | 1. ডেভিড হেয়ার | A. → 3. |
| B. হুতোম প্যাঁচা | 2. লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক | B. → 4. |
| C. কলকাতা স্কুল বুক সোসাইটি | 3. নবগোপাল মিত্র | C. → 1. |
| D. সতীদাহপ্রথা রদ আইন | 4. কালীপ্রসন্ন সিংহ | D. → 2. |
| ক-স্তম্ভ | খ-স্তন্ত | উত্তর |
| A. বামাবোধিনী পত্রিকা | 1. কালীপ্রসন্ন সিংহ | A. → 4. |
| B. হিন্দু প্যাট্রিয়ট | 2. দীনবন্ধু মিত্র | B. → 3. |
| C. হুতোম প্যাঁচার নক্শা | 3. গিরিশচন্দ্র ঘোষ | C. → 1. |
| D. নীলদর্পণ | 4. উমেশচন্দ্র দত্ত | D. → 2. |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কালীপ্রসন্ন সিংহ।
উত্তর – ঠিক।
হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক।
নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন জেমস লঙ।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র।
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন জেমস লঙ।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত।
গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রথমে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
1813 খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয় ভারতীয়দের শিক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1 লক্ষ টাকা ব্যয় করবে।
উত্তর – ঠিক।
1813 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলী)।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন চন্দ্রমুখী বসু।
রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন।
উত্তর – ঠিক।
1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বিধবাবিবাহ আইন পাস করেন।
উত্তর – ঠিক।
1966 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
উত্তর – ঠিক।
শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ।
লালন ফকির একজন বিখ্যাত বাউল ছিলেন।
উত্তর – ঠিক।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি: হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ইংরেজদের ভীতির কারণ হয়ে উঠেছিল।
ব্যাখ্যা 1: নারীজাতিকে ব্রিটিশবিরোধী আন্দোলনে উৎসাহিত করে তুলেছিল এই পত্রিকা।
ব্যাখ্যা 2: এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।
ব্যাখ্যা 3: এই পত্রিকা চরমপন্থায় উৎসাহ জোগায়।
উত্তর – ব্যাখ্যা 2: এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।
বিবৃতি: উডের ডেসপ্যাচ (1854 খ্রিস্টাব্দ) হল ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনাকার্টা।
ব্যাখ্যা 1: ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষাব্যবস্থা প্রবর্তিত হয়।
ব্যাখ্যা 2: তিনিই প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষাগ্রহণের উপযোগিতা উপলব্ধি করেন।
ব্যাখ্যা 3: আধুনিক রাষ্ট্রচিন্তার প্রবর্তন করেন।
উত্তর – ব্যাখ্যা 1: ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষাব্যবস্থা প্রবর্তিত হয়।
বিবৃতি: রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (1823 খ্রিস্টাব্দ)।
ব্যাখ্যা 1: সতীদাহপ্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।
ব্যাখ্যা 2: ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
ব্যাখ্যা 3: ভারতে সংস্কৃত শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
উত্তর – ব্যাখ্যা 2: ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
বিবৃতি: নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল।
ব্যাখ্যা 1: এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না।
ব্যাখ্যা 2: এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল।
ব্যাখ্যা 3: এই আন্দোলনে ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া ছিল।
উত্তর – ব্যাখ্যা 1: এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না।
বিবৃতি: 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ‘তিন আইন’ পাস করে।
ব্যাখ্যা 1: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা 2: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতিসাধন করা।
ব্যাখ্যা 3: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইনসিদ্ধ করা।
উত্তর – ব্যাখ্যা 3: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইনসিদ্ধ করা।
বিবৃতি: উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা 1: কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা 2: কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা 3: কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
উত্তর – ব্যাখ্যা 3: কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
আজকে এই আমাদের আর্টিকেলে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
Class 10 History Notes WBBSE – দশম শ্রেণি ইতিহাস নোটস
| Chapter | Study Materials |
|---|---|
1.
ইতিহাসের ধারণা | |
2.
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা | |
3.
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | |
4.
সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | |
5.
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) | |
6.
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন | |
7.
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন | |
8.
ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) |





মন্তব্য করুন